আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ভাল আছি, ভালো থেকো 

প্রবাসে

০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫১

এখানে সৌরভের মন ঠিকছে না মোটেও। সারাদিন কেমন যেন অস্থির হয়ে থাকে মনটা। বুকের কোথায় যেন শূন্য হয়ে থাকে। চা'টা খেয়ে ক্যাফটেরিয়া ছাড়ল সৌরভ। একটা উঁচু ভবনের সামনে গিয়ে দাঁড়াল। বিয়াল্লিশ তলা পর্যন্ত গুণে ক্ষান্তি দিল সে। তারপর উলট-পালট হয়ে যাচ্ছে। এখানে আসার পর এ এক বিচিত্র অভ্যাস হয়েছে তার।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সাহায্য চাই: বিশ্ব ফুটবলের সংবাদ জানার জন্যে একটি ভাল সাইটের সন্ধান দিন

০৭ ই মে, ২০১০ সকাল ১১:৫০

ক্রিকেটের যে কোন সংবাদ জানার প্রয়োজন হলে আমি সাথে সাথে ক্রিকইনফোতে ঢুকি। সমস্যা হয় ফুটবলের সংবাদ জানার ক্ষেত্রে। আমার ভাল কোন সাইটের নাম জানা নেই যেখানে সকল আপডেট সহ ফুটবলে এ-টু-জেট সবকিছু পাওয়া যায়। ব্লগার ভাইয়ের আমাকে ফুটবলের নিউজ জানার জন্যে আমাকে একটি ভাল সাইটের সন্ধান দিন।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সুন্দরবন এর অবকাঠামোগত উন্নয়নে নজর দেয়া উচিত এখনই

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৩

বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য এর আটাশ ফাইনালিষ্ট এর একটি সুন্দরবন। সন্দেহ নেই সুন্দরবন যদি সপ্তাশ্চর্যে স্থান করে নেয় সেই বাংলাদেশের জন্যে অপার সম্ভাবনা বয়ে আনবে। সারা বিশ্ব থেকে অগুন্তি ট্যুরিষ্ট আসবে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুন্দরবনে ট্যুরিষ্টদের কতটুকু সুযোগ সুবিধা রয়েছে? সুন্দরবনকে একটি আন্তর্জাতিক মানের টুরিষ্ট স্পট হিসেবে গড়ে তুলতে হলে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

--------হঠাৎ স্টেশনে---------

১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪

ট্রেন স্টেশন ছাড়ার পর হঠাৎ নিস্তব্ধতা
হঠাৎ শূন্য লাগে বুক
এই বুঝি আমায় ছেড়ে গেল প্রেমিকা।

তোমাকে কতদিন মনে পড়ে নি পরী
অথচ ধাতব ট্রেনটা ছাড়ার পর
হঠাৎ শূন্যতা
মনে হল, জীবনের অনিবার্য কিছু হারালাম...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

শাটল ট্রেনের প্রথম দিন

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬

দিনটি খুব আগের নয়। আমি সকাল সাড়ে-সাতটায় গিয়ে ষোলশহর রেলওয়ে স্টেশনে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি মানুষজন নেই খুব একটা। আমার সন্দেহ হল, এখান থেকেই চট্টগ্রাম ভার্সিটির ট্রেন ছাড়েতো? আমি নিতান্ত গেঁয়ো মার্কা এক তরুণ। কয়েকজন ছাত্র-ছাত্রীকে দেখা যাচ্ছে বটে। তবুও সংশয় দূর হলনা। ক্ষণিক বাদে আমার বন্ধু মামুন উপস্থিত...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

পরী

১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৭

আমি তো এমনই, তুমি ও কেমন
এ কি অনিয়ম, কষ্ট দাও
পরী,
তুমি আকাশের মত উদার হও।

পরী,
সমুদ্রে যাবে বুঝি
বাতাসে তোমার ওড়না উড়ুক...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বিষন্নতার প্রলাপ

২৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৪

মাঝে মাঝে নিজের সাথে নিজেই পাগলামি করি
জীবনের নিয়ম শৃঙ্খল ছেড়ে বেরিয়ে যাই
নিজের আত্মার সাথে বিদ্রোহ করে
কয়েকটা নিয়ম ভাঙ্গি।
প্রাসাদ অট্টালিকার মত
আমার কোন স্বপ্ন নেই
ইচ্ছে হলে
ভিখিরির সাথে দু একবেলা ভাত খাই...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বিবর্ণ সময়

২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৯

অনেক খোঁজাখোঁজির পর বাসাটি পাওয়া গেল। তিনতলা বাড়ি। ঝামরানো দেয়াল তার। হয়তো বহুদিন ধরে রংয়ের প্রলেপ পড়েনি। আমি শেষবারের মত ঠিকানাটি মিলিয়ে নিলাম। ঠিকই আছে। সিঁড়ি বেয়ে উঠলাম দোতলায়। কলিং-বেল চাপলাম। কোন সাড়া না পেয়ে বিরতি দিয়ে আবারো চাপলাম। দরজার সামনে একনাগাড়ে দাড়িয়ে থাকতে হচ্ছে বলে বেশ অস্বস্তি বোধ করছিলাম।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৮৩৮ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সুখ-দুঃখের হাসি কান্নার একজন মানুষ। অহংকারী মানুষ পছন্দ করি না। পাওয়া না পাওয়া সব কিছুর মাঝে চেষ্টা করি সুখী...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৮টি
  • মন্তব্য করেছেন: ১২৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৫টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৭ মাস
  • ব্লগটি মোট  ২৩৫৪ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই