DJ গান
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিরছিলাম ক্যাম্পাস থেকে। কাঁটা পাহাড় রোড ধরে আসছিলাম। দুজন বাচ্চা একসাথে ভিক্ষা করছিল। আমি কাছাকাছি পৌঁছাতে দেখি একজন এগিয়ে আসছে।
বাচ্চাদের কাছে আমি দাগী পাবলিক কারণ আমি বরাবরেই ভিক্ষা দিই না। যারা চিনে তারা ভিক্ষা চাইতে আসে না আমার কাছে। কিন্তু এই বাচ্চাটার এগিয়ে আসার মতলব হুট করে টের পেলাম না। আমার কাছে এসেই বলল, “DJ গান শুনবেন?”
আমি উত্তর দেয়ার আগেই সে জামার ভেতর থেকে কোমল পানীয় এর ক্যান সাদৃশ্য একটা বস্তু বের করে সেটাতে DJ গান চালু করে দিল। ক্যান সাদৃশ্য MP3 প্লেয়ারটায় পুরাই অস্থির একটা গান বেজে উঠল। আমি পশ্রয়ের ভঙ্গিতে “এইগুলা করস?” বলে হাঁটা দিলাম।
আর তখনই মনে পড়ে গেল মাত্র চার দিন আগে পিলখানা এলাকায় ট্রেন এর ছাদ থেকে পড়ে মারা যাওয়া বাচ্চাটার কথা। রেললাইনের দুপাশের বস্তিগুলোর বাচ্চাগুলোর ফেবারিট কাজ ট্রেনে ঝোলা-ঝুলি করা এবং সাথে ভিক্ষে করা। এদের কেউবা আবার পেপার বিক্রি করে কেউবা টোকাই। এদের অধিকাংশই লম্বা প্যান্ট পরার বয়স হলে সিগারেট ফুঁকা আর জুতা/পোষ্টার লাগানোর গামের গন্ধ নিয়ে নেশা করা শুরু করে। আর তারচে একটু বড় হলেই গাঁজা আর হিরোইন টানা শুরু করে।
আমি চাই এই বাচ্চাটা সারাজীবন এই ভাবে ফুর্তি নিয়ে DJ গান শুনুক। ইচ্ছে মতন শুনে যাক। শুধু বেঁচে থাকুক এই সব নেশার জিনিস থেকে, বেঁচে থাকুক রেল দুর্ঘটনা থেকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন