somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিসাব : অণু গল্প

১৩ ই জুন, ২০১০ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনে নির্বাচন। তাই চাটাই গুলোর আকার ছোট করে করা হয়েছে যাতে তার উপরে পোস্টার সাঁটানো যায়।

আইয়্যুব মহা সমস্যায় পড়লো। হিসাব শাস্ত্রে তার মেধা একেবারেই কম। তাই নতুন ছোট আকারের চাটাই কি আকারে মিলবে তা সে বুঝে উঠতে পারছে না। যে কাজ সে করে তাতে বাঁধা দর। এর পর খরিদ্দার যদি মন তরল থাকে তাহলে বাড়তি কিছু আয় উপার্জন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তার উপার্জন ভালোই হয়। কারণ তার খরিদ্দার খরচ টা এক কালীনই করেন কি না। এই খরিদ্দার উঁচু তলার মানুষ বলেই মনে হচ্ছে। উপার্জন খারাপ হবে না।

আইয়্যুব শঙ্কিত মুখে হিসাব করে। ঘরটা বানাতে প্রায় ২০ টা বাঁশ লাগবে। বাঁশটাও পড়েছে পাতলা পাতলা। হিসাবে গড়বড় হয়ে যাবে। আর চাটাই লাগবে ১৬ টা। সে আশা করছে এতেই কাজ হবে। বাঁশ গুলো ফেলে সাজায় সে। তার উপরে খুব সাবধানে চাটাই গুলো বিছাতে থাকে। খরিদ্দারের নজর এড়ায় না বিষয়টা।
“কি মিয়া? বাঁশ এতো সরু ক্যান? পুরাটা ঢাকতে পারবা মিয়া? চাটাইয়ের সাইজ ও তো ছোট”।

“স্যার...সামনে নির্বাচন।।এর ল্যাইগা চাটাইয়ের সাইজ ছোট হয়া গেসে...আর বৃষ্টি-বাদলার দিনে ভালো বাঁশ কই পাইবেন কন?”... “চিন্তা কইরেন না স্যার...গুছায় কাজ করমু... সমস্যা হইব না...”

আইয়্যুবের সকল শঙ্কা ভুল প্রমাণ করে ১৬ টা চাটাইয়ে ঘর টা ছেয়ে যায়। আইয়্যুব হাল্কা দম ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায় খরিদ্দারদের আনুষ্ঠানিকতা সারার জন্য। মনে মনে অংকের হিসাব কষে দেখে ছোট চাটাইয়ের কারণে তার পকেট থেকে ২৬ টাকা দিতে হবে। কারণ সে খরিদ্দারকে হিসাব দিয়েছিল নিয়মিত চাটাইয়ের সাইজ হিসাবে। “হারামজাদা...” চাটাইয়ের দোকানি কে মনে মনে গাল দেয় সে। কিছু করার নাই। খরিদ্দার কে বুঝিয়ে বলতে হবে। এই সব কাজে খরিদ্দার রা খুব বেশি দামা-দামি তে যায় না।

খরিদ্দারদের আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ সে এগিয়ে যায়। কোদালে কোদালে মাটি তুলে সে ঘরটাকে একটা আকার দেয়।

সব আনুষ্ঠানিকতা শেষে খরিদ্দার অফিস ঘরের দিকে রওনা দিলে সে পিছন পিছন হাটা দেয়। মন বলছে নিরাস হওয়া কোন কারণ নাই। ১৮ বছরের অভিঙ্গতা তাই বলে। খরিদ্দারের চোখ পড়ে তার দিকে।
“কত দিমু?”
“স্যার... যে গ্যাসে সে তো ফিরা আইবো না...। কি কমু কন এই সময়ে?
... চাটাই বেশি লাগাতে খরচা বেশি হইসে...যা মনে চায় দিয়েন...তয় আপনেরা তো স্যার নিয়মিত আইবেন না...মুর্দার কবর তো আমাদেরই দেখন লাগবো...সেই হিসাব মত কিছু দিয়েন যাতে দেখভাল ঠিক মত করতে পারি”।

আইয়্যুব অপেক্ষা করতে থাকে... তার হিসাব বলে প্রাপ্তি নিশ্চিত...সে খরিদ্দারের মনের খুব স্পর্শকাতর যায়গায় হাত দিয়েছে...

খরিদ্দার বিমর্ষ চেহারায় সদ্য নির্মিত কবরের দিকে তাকায়।

আইয়্যুব অপেক্ষা করতে থাকে...।


আগের কিছু লেখা...
বনসাই : অণু গল্প
নাগরিকঃ অণু গল্প
এ্যাকাউন্টসঃ অণু গল্প
ডুবঃ অণু গল্প
ফেরাঃ অণু গল্প
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×