আমার দিনলিপি

 

আমিও নাপাক হই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৫৩

দুধেল জমিন থেকে কালো অক্ষর কুড়িয়ে নিতে অকস্মাৎ স্পৃষ্ট হই
আঙুলে লেগে রয় কালি ও মমতার দাগ
কপাটে কীসের ছায়া
মাটির কলসে খোদাই করা নৃত্যযুগল
প্রতিদিন চোখবুজে সচল হতে চায়,
পরীদের আনাগোনা, হালকা রেশমে বাতাস নাড়িয়ে যায়
তখন স্পর্শকাতর এক ভঙিমা নিয়ে
আমাদের কথাগুলো আরো স্পষ্ট হয়।...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

ঘ্রাণ

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:০৮

মিথুয়া, আজ দেখা হোক কাল কিংবা পরশু
তাতে তফাত নেই কিছু শুধু হাড়ের বয়স
আর ছতুনের রঙ বদলানো ছাড়া,
আমি কী এভাবেই দেখেছি জীবন-ভর
মনে পড়ে না মিথুয়া─একটি কাটা
আরশুলা হয়ে হেঁটে যায় পাঁজর ঘেষে;
তাকে বহুরূপে বদলাতে চেয়েছি, পারিনি।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

ত্রিকালদর্শী আয়ুবাজ

২৬ শে জুন, ২০১০ ভোর ৬:৩৩

এক.
তিতা-নিমপাতার চিরলদৃশ্যে আজ
বিষবাষ্পের মিসাইল-চোখ উৎক্ষেপণে অপেক্ষমান
আর আমরা এখনো উরুস্তম্ভ দেখে
ভিমরী খেয়ে পড়ে থাকি নালায় ও ডুবায়।

যদিবা অযাচিতভাবে বেরিয়ে পড়ে
কোনো রূঢ়-কথন কিংবা পদলেহীর চিত্রসংলাপ...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

লাশ

১৪ ই জুন, ২০১০ রাত ১০:৫৪

কী অদ্ভুদভাবে শুয়ে আছে থলথলে লাশ
এই পথ ধরে যারা যায়, তারা
ভীত নয় লোভী হয়ে উঠে।

অনুগত নয় জেনে শঙ্কা ও সাহসের কথা
ভুল ব্যাখ্যায় প্রতারিত হয়।
দল বেঁধে একদিন কিছু রঙ
তুলি ও শাদা বরফের কুচি রেখে গিয়েছিল...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে

শুভেচ্ছার জন্য শুভেচ্ছাবার্তা

২৯ শে মে, ২০১০ বিকাল ৫:০৩

রঙ সে তো জীবনেরই অবিচ্ছেদ্য ভাগ
পাতারি রঙের দেশে মানুষ হাঁটে
হাঁটতে হাঁটতে রঙ বদলায়
যে কোনোদিন রঙ ছুয়েও দেখেনি
তারও চোখে এক অনাস্বাদিত রঙ ভাসতে থাকে ...

বয়স সাতরে সাতরে মধুমাস বাড়ে
বাড়ন্ত শরীরটাকে আড়ালে রেখে...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ব্লগের কবিতা : সাময়িক দৃষ্টিপাত

০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২০

কবিতা আমার সঙ্গে প্রতারণা শুরু করেছে। সুক্ষ্মানুভূতিগুলো যেদিক থেকে উঠে আসার কথা সে-পথে অকস্মাৎ বন্ধাত্বের আকাল চলছে। কিন্তু অনুভূতির উৎসমুখ ভুলতে দিচ্ছে না─আমি একদা কবিতা লিখতাম। বন্ধুরা প্রচুর আলোচনা-সমালোচনা করেছেন। যাদের ভালো লেগেছে তারা কবিতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। প্রত্যাখ্যানও করেছেন অনেকে। গ্রহণ ও প্রত্যাখ্যানের পর্বগুলো অতিক্রমকালে কবিতার সত্যানুসত্য জেনেছি─কবিতার...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে

রেখাচিত্র

০৩ রা মে, ২০১০ রাত ২:০৩

শরবরী ফিরে এসেছে
তার চোখে ছিল আগুনের ঝাঁঝ
শিল্পকলায় উত্তীর্ণ পায়ের ধ্রুপদী বাঁক
সহসা থামিয়ে দিয়েছে লিঙ্গভেদের মানুষ (!)

শাঁই করে উঠে আসে আধুনিক হাত─তকতকে নোরম গালের উপর ...
শরবরীর সয়নি
প্রতিবাদের স্ফুলিঙ্গগুলো মাত্রা ছাড়িয়ে গেলে...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

অনন্ত বাসনা

৩১ শে মার্চ, ২০১০ সকাল ৭:১২

বহুদিন তোমার কথা লিখি না বলে
ননদ যে আমার চিরশত্রু─খোটা দেয়
আমি খোটা খাই
মাথায় মাখি
তবু তোমার কথা বলি না
উড়িয়ে মারি অচেনা কথার মালা।

যতদিন তারারা জেগে রবে ঠিক ততদিন...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

জ্ঞাতোক্তি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪

০১.
করোটি শূন্য, গর্ভশূন্য পুড় পুড় গন্ধ এই নোন্তার ছাল
অপাত্রে রেখো না হাত; ছলনায় ভগ্ন হবে─চমকানো দিন

০২.
প্রতারিত হতে হতে মানুষ মুগ্ধতা হারায়
তবু প্রতারণা জিইয়ে রয় হাটে ও গোপাটে...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

ভাঙতে ভাঙতে একজনম ফুরিয়ে যায়

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৩

চির দুঃখিনী মা একদিন বলেছিল—তুই পুংটি হবি
তোরও ভেতরে জ্বলছে কাঁচালঙ্কার ঝাল
আমি এখনও কাঁচালঙ্কা খাইনি মা
অথচ ঝালের তীব্র তেজ ছুঁয়ে যায় ঠোঁটের-পরত
দুষ্টুমী করে বন্ধুদের বাজিয়ে দেখতাম—সঙ্গদোষ কতদূর যায়

স্পর্শ করেছি কতো তেরো নদী আর সাতসাগরের জল
ভাঙিয়াছি কতো রঙিন চুড়ি...

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৮৬৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
syedarudela@live.com
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৯টি
  • মন্তব্য করেছেন: ৭৩৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৩৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৩ মাস
  • ব্লগটি মোট  ৮৯৫৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই