আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- বিষন্ন সন্ধ্যার কথামালা - পান্থ রহমান রেজা
- জাত গেলো জাত গেলো বলে, একী আজব কারখানা! আসুন ২৫ অক্টোবর মিলিত হই জাত পাত ভুলে... - জামাল ভাস্কর
- মনবৃক্ষ -২ - রেইলগাড়ি ঝমাঝম
- মনবৃক্ষ-৩ - রেইলগাড়ি ঝমাঝম
- মনবৃক্ষ-১ - রেইলগাড়ি ঝমাঝম
- ''হঠাৎ দেখা" এবং অন্যান্য-২ (শেষ!) - নন্দিনী
- ''হঠাৎ দেখা" এবং অন্যান্য-১ (হয়তো ২ লিখবো কোনদিন) - নন্দিনী
- এমনি এমনি লেখা! - নন্দিনী
- আবার যদি ইচ্ছা কর...আবার আসি ফিরে! - নন্দিনী
- রাত ২:৪০!! - নন্দিনী
- xploring phonetic keyboard! :-)) - নন্দিনী
- আবার! (thanks to syful!) - নন্দিনী
- New here!! - নন্দিনী
- অভিজিৎ এর - দিনমজুর
- Trying... - নন্দিনী
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
স্যাম্পল, কি টেস্টার! জীববিজ্ঞান, কি বিজ্ঞাপন!

না-বেরোনো, হ্যাঁ পুরোনো 
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:২৪
১.
মানুষ হ’'তে গিয়ে আমার
পুরুষ হওয়া হ’'লো না।
এ সবকিছুর ঊর্ধ্বে কিংবা নিচে গিয়ে
জানা গ্যালো-
মানুষ হ’'তে হয় না।
আমার কিচ্ছু হওয়া হয় না।...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৩বার পঠিত
মাহবুব লীলেন'’র ‘তৃণতুচ্ছ উনকল্প’: গল্পদের ঊর্ধ্বে যে অগল্প
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০০
মাহবুব লীলেন'’র ‘তৃণতুচ্ছ উনকল্প’: গল্পদের ঊর্ধ্বে যে অগল্প
১।
বেশ কয়েক মাস পরে একটি বই পড়লাম আমি - ব্যস্ততার অজুহাতে কুঁড়ে পাঠক - পড়লাম মানে কি, প’ড়ে একেবারে শেষও ক’রে ফেললাম! এই কারণেও, এবং বইটির ধরনের কারণেও সে বইটি নিয়ে কিছু বলতে চাচ্ছি, মানে লিখতে যাচ্ছি্। সাহস করছি বড়মুখ ক’রে- লীলেন ভাই...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২২বার পঠিত
শ্রীহট্টে দু'দিনের অন্যশ্রী - ২
০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১১
শ্রীহট্টে দু'দিনের অন্যশ্রী - ২
[ডিসক্লেইমার: এটা তথ্যসমৃদ্ধ ভ্রমণদলিল নয়, এটা সিলেটের পর্যটন-প্রবন্ধ নয়, এটা আমার একটা সিলেট-বেড়ানোর ব্যক্তিগত গল্পমাত্র।]
১০.
বিস্ময় আমার জন্য আরো অপেক্ষা করছিল ‘মায়া’য়। শুনেছিলাম আগেই, সিলেটে সম্প্রতি আর্কিটেক্ট ফার্ম খুলে বসেছে রাজেশের আরেক বন্ধু রমেন, যার সাথে রাজেশের মাধ্যমে আমারও বন্ধুত্ব ছিলই মোটামুটি, আমাদের ঢাবি’র সমসাময়িক ওর সেই...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৩বার পঠিত
শ্রীহট্টে দু’দিনের অন্যশ্রী
০৯ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
শ্রীহট্টে দু’দিনের অন্যশ্রী
নিজের বিশ্ববিদ্যালয় জীবনে, সেই ১৯৯৯-এর শুরুতে গিয়েছিলাম প্রথমবারের মতো। তারপর আর একবার যেতে ছোট-পাল্লার মানুষ এই আমার লেগে গ্যালো প্রায় দশ বছর। ২০০৮-এর শেষদিকে, এই কিছুদিন আগেই হ’লো আমার এবারকার দু’দিনের সিলেট-ভ্রমণ, দ্বিতীয়বার। প্রথম সফরটিও ছিল দ্’দিনের জন্য, বিভাগীয় সহপাঠী-বন্ধু রাজেশের বড়বোনের সাতপাকে বাঁধাপড়া উপলক্ষে। আর এবার আবার...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৪বার পঠিত
পতিত প্রতিবেশ!
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৩
পতিত প্রতিবেশ!
তোমার সাথে থাকে জানি অন্য একটি লোক।
একটাই পরিচয় জানি আমি তার-
তোমার সে সুভাগা সহবাসী।
লাখ-কোটির হিসেব জানি না,
জানি- সে যে তুমি-পতি।
পৃথিবীর আর কোনো পরিচয়ে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০২বার পঠিত
বিন্দু থেকে বেশিই!
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭
বিন্দু থেকে বেশিই!
আমি পনেরো মিনিট হেঁটে যেখানটায় গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাসের জন্য, সেখানেই এমন একটা চোরাগুপ্তা গলি গ’লে উপস্থিত হয়েছিলে তুমি, যে গলির উপস্থিতিই আগে কোনোদিন তাকিয়ে দেখা হয়নি আমার। রিকশা থেকে নেমে গুটিপায়ে একটু উঠে তুমি দাঁড়ালে বাস-কাউন্টারের পেছনটায়, যেমন ক’রে আমিও দাঁড়াতাম ইউনিভার্সিটির বাসের জন্য, সেই পাঁচ...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৮বার পঠিত
অবান্তর জন্মান্তরে 'প্রজাপতি'
৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
অবান্তর জন্মান্তরে 'প্রজাপতি'
প্রজাদের তো নয়ই,
কারও আমি পতি হইনি কখনও।
ক্ষণজীবী প্রজাপতি তবু হয়েছিলাম-
নান্দনিক এক নারী যখন
নীরব চেয়েছিল যুক্তিহীন মায়ামুগ্ধতায়,
ছুতোহীন ছুঁয়েছিল আঙুলের ডগা,...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত
বরুণার করুণ উচ্ছিষ্ট
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
বরুণার করুণ উচ্ছিষ্ট
বুকের এলাকায় করেছিলাম সুগন্ধী হৃদয়ের আঁচ,
তাতেই একপায়ে খাড়া ছিলাম বলাকার মতো।
কিংবা-
ওড়া ছাড়া কীসের বলাকা, কীসের কী?
বড়জোর বোকা এক বক হয়ে
ছিলাম তোমার অপারগ অপারদর্শী অপেক্ষায়।...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮১বার পঠিত
"মেরা নাম্বার কাভ্ আয়েগা"?! 
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
পারিবারিক কারণে অফিস-কামাইয়ের তৃতীয় দিন, আর তার বদৌলতে ব্লগ-কামাইয়ের টানা পঞ্চম দিন, গাড়িতে বাড়ি যেতে যেতে সকাল সকাল ভাবি- অফিস ফিরে ভালো কিছু লিখবো এবার ব্লগটগ, উর্বর হবো একটু। যেতে পথে শুনতে পাই- খালাতো বোন (যার ক্যান্সার ধরা পড়ে কিছুদিন আগেই কেবল, বিয়োন্ড-কিওর সাব্যস্ত হয়ে যে এই ক'দিন আগেই ফেরত...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৬বার পঠিত
ভাঙা আয়না অথবা আয়না ভাঙার গল্প
২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
ভাঙা আয়না অথবা আয়না ভাঙার গল্প
"দেখা হয় তবু, এমনই কপাল!
মনের আড়াল যায় না।
দু'জনার মাঝে কাচের দেয়াল-
ব্যবধান এক আয়না"
বেশ ছোট্টটি থাকতে, মনের চোখ-কান ঠিকমতো ফুটে ওঠার আগেই এই গীতিকাব্যের দেখা পেয়েছিল রাজন, একটা টিভি নাটকে। মানে না বুঝলেও, মনে থেকে গিয়েছিল সেই শব্দ-দৃশ্য আর সময়ের ঘ্রাণ, এক বিরল গভীর ভালোলাগার আবেশসমেত।......
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬১বার পঠিত




