somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ বৃত্তহীন (৫ম পর্ব)

২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃত্তহীন (১ম পর্ব)
বৃত্তহীন (২য় পর্ব)
বৃত্তহীন (৩য় পর্ব)
বৃত্তহীন (৪র্থ পর্ব)

আবারো ঢাকায় ফিরে এলাম কাল ।
জ্যাম , শব্দ দুষণ , মেট্রো ব্যবস্থা...
তোমার চিঠি পেয়ে মনে হলো , এই ভীড়ে কেউ যেন আমার হাতটা ধরল ।

দেব্-এর চতুর্থ চিঠি পড়ছে আনীলা । পড়তে পড়তে আপ্লুত হয়ে উঠল । এই ভীড়ে কেউ যেন আমার হাতটা ধরল ! লেখাটা পড়তেই শিহরণ বয়ে গেল শিরায় শিরায় । দেব্ লিখেছে-

খুব একাকিত্ব কাজ করে আমার
খুব গ্লানি...
খুব বিষাদ,খুব অপমানে কেবলই আমার চোখের সামনে মাথা নুয়ে ফিরে আসার ছবি ভাসে !
তুমিতো সবই জানো
আমার সুস্থতা নিয়ে ভাবো ।
তুমি মিষ্টি মেয়ে , আগের মতন...নিষ্পাপ শুভ্র অবয়ব । সেখানে নেই কোন কালো দাগ ।
আর আমার সেই দাসের মত অবস্থা...!
সেই দাস !
গল্পটা বলেছিলাম তোমাকে ?

কেমন যেন বিভ্রান্ত লাগছে আনীলার । পিসির সামনে থেকে চোখ সরাল । মাথাটা খানিকটা ঝিম ঝিম করছে । দু'রাত ধরে ঘুম হচ্ছে না । আজ ক্লাসেও যায়নি । অনেক দেরিতে বিছানা ছেড়েছে । সে ঘুমিয়ে থাকলে কেউ তাকে বিরক্ত করে না । বাড়িতে লোক বলতে তার ফুপু আর একজন কাজের মেয়ে । দেব্ কিসের গল্প লিখেছে ? কি অদ্ভুত এক নেশার মধ্যে যে বুদ হয়ে আছে নিজেও বুঝতে পারছে না । দু'জনই দু'জনের সাথে অভিনয় করছে । এ এক অন্যরকম অভিনয় । ঢক ঢক করে দু গ্লাস জল পান করল সে । তারপর মাথাটা শান্ত করে চিঠিটা পড়তে শুরু করল...

এক ছিল দাস । তাকে কিনে নিল এক বণিক । সেই দাসের কাজ ছিল বণিকের পক্ষাঘাতগ্রস্থ , নির্বাক , বোধশক্তিহীন মেয়ের দেখাশুনা করা । মেয়েটি বিছানায় শুয়ে থাকত । আলো-অন্ধকার চিনত না । দাস , মেয়েটির সেবা করতে লাগল । মেয়েটি যেন তার বাবার কাছে শুধুই মাংসপিন্ড। দাস মেয়েটিকে গোসল করাতো , তার সব ধরণের পরিষ্কার-পরিচ্ছন্নতা করে দিত । বিনিময়ে বণিক দাস কে দু'বেলা খেতে দিত । প্রথম দিকে কাজ করতে তার ভালো লাগত না । কিন্তু ধীরে ধীরে সে মেয়েটির সেবা করতে করতে তার প্রেমে পড়ে গেল । মেয়েটি ঘুমালে তার জন্য ফুল কুড়িয়ে এনে তার শিয়রে ছড়িয়ে রাখত । মেয়েটিকে ফুল চেনাতো , রঙ চেনাতো । পূর্ণিমায় জানালার ধারে নিয়ে গিয়ে চাঁদ চেনাতো । সকালে পাখি চেনাতো । মেয়েটি ঠোঁট বিড়বিড় করে কথা বলার চেষ্টা করত । এভাবে, এক সময় মেয়েটি আগুন আর জলও চিনল । ধীরে ধীরে ফিরতে লাগল তার অনুভুতি । একদিন মেয়েটি দাস কে জড়িয়ে ধরল । পৃথিবীর শ্রেষ্ঠ মুহূর্ত ! দাস, মেয়েটি কে চুম্মন করল ।...
অপার্থিব এক আনন্দধারা বইতে লাগল তার ভুবনে । তার কাছে সবকিছু মায়াময় মনে হলো ।
মনে হলো তার দাস জীবন সার্থক । তার প্রেম সার্থক ! দু'জন দু'জন কে জড়িয়ে ধরে রাখল অনেকক্ষণ...
হঠাৎ দরজা খুলে গেল । ভেতরে প্রবেশ করল বণিক । দু'জন কে এই অবস্থায় দেখে সে দাসের উপর প্রচন্ড ক্ষেপে গেল । বন্দী করা হলো দাস কে ! আর এদিকে মেয়ে সুস্থ হওয়ায় বাড়িময় শুরু হলো উৎসব...

এটুকু পড়ে থামল আনীলা । মাথার ঝিমঝিমানিটা বেড়েই চলেছে । দেব্ কেন এই গল্পটা লিখছে ? কি বোঝাতে চাইছে ? কিছুই বুঝতে পারছে না সে । চিঠিটা শেষ করা দরকার । মাথা ঠান্ডা করে আবার পড়তে লাগল-

উৎসব শেষ হলো মধ্যরাতে । চারদিকে সুনশান নিরবতা । দাসকে আনা হলো বিচারালয়ে । পিঠে পড়ল একশ একটা বেত্রাঘাত । তারপর কিছু মুদ্রা হাতে দিয়ে ভোর হওয়ার আগেই তাকে তাড়িয়ে দেয়া হলো । দাসের সমস্ত পিঠে আঘাতের চিহ্নগুলো কালো হয়ে গেল ! মেয়েটি ঘুমাচ্ছিল । শেষ বিদায় নেয়া হলো না তার ভালোবাসার মানুষটির কাছ থেকে । সেই থেকে দাস হাটছে অচেনা পথে...
নীল, গল্পটি শেষ ।
আমরা জানি না ঘুম ভাঙার পর মেয়েটির কি হবে ! দাসের জন্য কি তার খুব কষ্ট হবে নাকি সে সব ভুলে যাবে ? কিছুই জানা হবে না...
আমিও সেই দাসের মত অচেনা পথে হাটছি উদভ্রান্তের মত । আমার সারা শরীরে কালো দাগ !
আমি কি কোনদিন তোমাকে চুম্মন করতে পারব নীল ?
আমি নেহায়েতই দাস । আমার তোমাকে জড়িয়ে ধরা মানায় না । দাসের ভালোবাসতে নেই !
তুমি শুধু ভালো থেকো ।
চাঁদ খুঁজো
ফুল খুঁজো
খুঁজে নিও আগুন...
মানুষের সাথে মানুষের ভীড়ে !

চিঠিটা পড়ে মন খারাপ লাগছে আনীলার । দেব্ এভাবে কেন লিখলো ? দেব্ কি খুব দুঃখী ? ঠিক বুঝতে পারছে না সে । মনে হচ্ছে অভিনয় করতে গিয়ে অজানা অচেনা পথে গড়িয়ে চলেছে দু'জনেই । কিন্তু এ চিঠির জবাবে কি লিখবে সেটাও বুঝতে পারছে না । ওই মেয়েটির মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করল সে । মাথা ঠান্ডা করে কি-বোর্ডের বাটনগুলো চাপতে লাগল...

আচ্ছা বলতো , তুমি আর আমি কি আলাদা ?
তোমার সমস্ত শরীর আমার অস্তিত্বের সাথে মিশে আছে ।
সেখানে কালো দাগ থাকলেও সেতো আমারি দাগ !...
আমাকে প্রেম শিখিয়েছ তুমি । কেমন করে ভালোবাসতে হয়
তা কি আমি আগে কখনো জানতাম বল ?
...আমার সব কিছুইতো তুমি !
আমার দেব্ !

স্নিগ্ধ ভোর...
টুপটাপ করে শেফালি ঝরে পড়ছে টিনের চালে ।
শিশিরে মাখামাখি.....
আর আমি-
তোমার নগ্ন বুকে তখনো ঘুমিয়ে ।
আমার এলো চুলে মৃদুভাবে আঙুল বুলাচ্ছ...
অলস চোখ খুলেই... তোমার মিষ্টি হাসি মন ছুঁয়ে দিল ।
আবেশে জড়িয়ে ধরলাম তোমাকে !
তারপর.....
তোমার ইচ্ছে করে না দেব্ ?
এরকম ভোর আমার যে খুব পেতে ইচ্ছে করে !
খুব...
খুব পেতে ইচ্ছে করে !
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×