somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ বৃত্তহীন (১ম পর্ব)

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের সন্ধ্যাটা খুব চমৎকার । আধো মেঘলা শীত শীত । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ্ চলছে । আকাশে মেঘের জটলা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে । শীতকালে বৃষ্টি । ওজন স্তর পরিবর্তনের জন্য পরিবেশ দূষণ আর পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া । পারতপক্ষে কাজ আর ক্লাস না থাকলে বাইরে বের হয় না আনীলা । বাইরের অসহ্য জ্যাম কারই বা ভালো লাগে । বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ ফেইসবুক , ব্লগিং আর ইয়াহু নিয়েই সময় কেটে যায় । জ্যামের মধ্যে ঢাকায় ঘুরে বেড়ানোর চেয়ে নেট এ সময় কাটানো অনেক ভালো ।...

আজ ফেইসবুক খুলেই একটা চমৎকার ম্যাসেজ পেল আনীলা । প্রায় মধ্যবয়সী একজন ভদ্রলোক, তার নাম দেব্ । দু'দিন তার সাথে চ্যাট করেছিল সে । খুব কাব্যময়তা মানুষটির মধ্যে । আনীলাও সমান তালে কাব্য করে কথা বলা মেয়ে । ছোট থেকেই সে লেখা-লেখির অভ্যাস । চ্যাট করার পর থেকে একটি অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করেছে দেবের প্রতি । মাঝে মাঝে শূণ্যতা অনুভব করে । ফেইসবুকে দেবের সাথে কথা বলার জন্য প্রায়ই মনটা উষ্ণ হয়ে থাকে...
অনেকদিন কোন খবর নেই দেবের । হঠাৎ আজ প্রথম ফেইসবুকে আনীলা কে চিঠি লিখেছে সে-

আমাদের দেখা হয় না কতদিন নীলা ?
শীত এসেছে আবার , কুয়াশা পড়ছে...
একদিন কুয়াশায় ভিজতে ভিজতে কোন ফুটপাথের সস্তা চা-স্টলে চা খাওয়া হবে না নীলা ?
শুনছো..................
শীত এসেছে আবার ,
আমাদের কি এবারও চা খাওয়া হবে না একসাথে ?
খুব ছোট্ট আমাদের জীবন
খুব ছোট্ট চাওয়া
নীলা , কুয়াশায় ভিজছি আর ভাবছি তোমার কথা...
আমরা চা খাব না এক সাথে কোন ফুটপাথের চা স্টলে ?
শুনছো নীলা ?
শুনছো
আবার শীত এসেছে...

চিঠিটা পড়তে পড়তে আনীলার চোখে জল চলে এলো ! মনে হলো চিঠির কথাগুলো কত আপন... চিঠির মানুষটি চিঠিতে দৃশ্যমান । মনে হচ্ছে এ যেন বহুকালের প্রেম । বহুদিন পর প্রেমিক চিঠি লিখেছে...
বেশ কয়েকবার চিঠিটা পড়ল সে । কি লিখবে ভাবছে...
দেব্ যেভাবে লিখেছে সেও সেভাবে উত্তর দেবে ঠিক করল । বাইরে প্রচন্ড বাতাসের পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে । খানিকটা শীত জেকে ধরল আনীলা কে । চারপাশে অসম্ভব সুন্দর কাব্য বাগান অনুভব করল সে । প্রেম ছুঁয়ে যাচ্ছে মনের আনাচে কানাচে...
চিঠির উত্তর লিখছে আনীলা-
অনেকদিন পেরিয়ে গেছে !
কতদিন একসাথে ফুটপাথের চা স্টলে বসা হয় না.....
শীত আসে শীত চলে যায়
কিন্তু সেই সময়গুলো আর আসে না ।
তুমি-আমি
আমাদের মুহূর্তগুলো
কোথায় হারিয়ে গেল বলতো ?...
শীত আসে কুয়াশাও পরে
কিন্তু তুমি...
আমি জানি তোমার সব মনে আছে...
দেখো আজ এই শীতে কি প্রচন্ড বৃষ্টি !
খুব মনে পড়ছে-
জৈষ্ঠের বৃষ্টিতে আমরা সারা সন্ধ্যা ভিজেছিলাম !...
খুব মনে পড়ছে...
তুমি আমার গালে আলতো করে ঠোঁট ছোঁয়াতে
আর আমি...
তোমাকে খুব জ্বালাতাম তাই না ?
আচ্ছা...তুমি সেই আগের মত আছো ?
তোমাকে কতদিন হলো দেখি না...

লেখা শেষ করে চিঠিটা পাঠিয়ে দিয়ে খুব মজা পেল সে । কি চমৎকার একটা কবিতা হয়ে গেল চিঠিটা । নিজের লেখাটা বেশ কয়েকবার পড়ল আনীলা । হঠাৎ করেই মনটা উদাস হয়ে গেল তার । বাইরে বৃষ্টি বেড়েই চলেছে । রাত বাড়ছে শীতও বাড়ছে হুহু করে । আজ কেন জানি অনূপের কথা খুব মনে পড়ছে আনীলার । চিন চিনে একটা ব্যাথা অনুভব করল সে ! ডেস্কটপ বন্ধ করে শুয়ে পড়ল ।
খুব কান্না পাচ্ছে তার ! বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে...
বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদলে চোখের জল দেখা যায় না । নির্বিঘ্নে কাঁদা যায় অনেকক্ষণ...
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×