somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত দিচ্ছে "বিপদ"! মন্তব্যে চাঁদগাজী কী বলেছেন সেটা পড়ার আগেই আপনি ঠিক করছেন, শিম্পাঞ্জিটাকে ঘুসি বাগাবেন, নাকি এই পরিস্থিতি থেকে দ্রুত কেটে পড়বেন। মস্তিষ্কের এই আচরণকে বলে লড়াই বা পালানোর (fight-or-flight) মানসিক অবস্থা।

মস্তিষ্কের এই মানসিক অবস্থার কারণ আমাদের মানব প্রজাতির হাজার বছরের বিবর্তনের ফল। অনেক দিন আগে বনবাসী পূর্বপুরুষেরা কোনো এক সকালে যখন জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়েছিল, তখন হঠাৎ ঝোপের আড়াল থেকে শব্দ। বাঘ না সাপ, হরিন না ভাল্লুক সেটা বোঝার সময় নেই। মস্তিষ্ক তখন প্রশ্ন করে না। হার্টবিট যায় বেড়ে, পা দুটো যায় থমকে।তখন দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। দৌড়াবো নাকি লড়বো? এটার আরেকটি নাম দ্রুত ও স্বয়ংক্রিয় (অটোমেটিক) অবস্থা। এই মানসিক ধরনটা দ্রুত এবং প্রতিক্রিয়াশীল, চিন্তা-ভাবনার সুযোগ এখানে নেই।

কিন্তু মানুষের ইতিহাস এখানেই থেমে যায়নি। আগুন জ্বালানো, ভাষার সৃষ্টি, সমাজ গঠন - এসবের সাথে সাথে মস্তিষ্কের আরেকটি অংশ শক্তিশালী হয়েছে। সেটি চিন্তাশীল মস্তিষ্ক। এখান থেকে আসে চিন্তা, সহমর্মিতা এবং কোনো কিছু গভীরভাবে বোঝার ক্ষমতা। এই অবস্থাকে বলে চিন্তাশীল ও সংযত মানসিক অবস্থা (calm-and-connect)। মানসিক এই অবস্থা কিন্তু আগেরটার মত অটোমেটিক নয়। এটিকে সক্রিয় করতে সময় লাগে। আবার তার জন্য নিরাপত্তার প্রয়োজন হয়। আপনি যদি কোথাও সুস্থির হয়ে বসতে না পারেন, তাহলে মস্তিষ্কের এই অবস্থা তৈরি হবে না।

ধরা যাক চা হাতে নিয়ে আপনি সাম্প্রতিক রাজনীতি নিয়ে একটা লেখা পড়ছেন। লেখাটি আপনাকে রাগিয়ে দিতে পারে, কিন্তু আপনি প্রতিক্রিয়া দেখান না। আপনি থামেন, ভাবেন। লেখক কেন এমন বলছেন? তথ্যগুলো কোথা থেকে এসেছে? একমত না হলেও এখানে নতুন কোন চিন্তার বিষয় আছে কি? এই যে থামা, এই যে প্রশ্ন করা, এটাই চিন্তাশীল মোড।

কিন্তু মস্তিষ্ককে সক্রিয় করে চিন্তাশীল অবস্থায় নিয়ে যাওয়া সহজ নয়। এতে পরিশ্রম লাগে, মনোযোগ লাগে। সে কারণেই চাঁদগাজীর সবেগে বায়ুত্যাগ ধরনের পোস্টগুলোতে পাঠক হয় বেশি। কাজী ফাতেমা ছবির সহজ-সরল প্রার্থনার মতো কবিতাগুলো পাঠকপ্রিয় হয় না। কিন্তু তিনি যখন চাঁদগাজী নামক শিম্পাঞ্জির থাবার আচরণ নিয়ে পোস্ট দেন তখন অনেকে পড়েন এবং মন্তব্য করেন। তাই দেখে শিম্পাঞ্জিটি ভাবে, সে একজন বিরাট ব্লগার এবং বোদ্ধাও বটে!

বিষয়টা শুধু চাঁদগাজীর মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল বোঝার সম্ভাবনা। বাঘ নেই, কিন্তু মস্তিষ্ক এখনো বাঘ নিয়ে পড়ে আছে। কেননা নিরাপত্তার ভাবনাটা সবচেয়ে আগে। বনের বাঘ-ভাল্লুক যদিও বা দূরে, কিন্তু ইন্টারনেট ঘিরে লড়াই বা পালানোর মানসিক অবস্থা চালু আছে। বাঘের বদলে এখন ট্রিগার হয় শব্দে, পোস্টে, মতাদর্শে।

কিন্তু সভ্যতা টিকে আছে লড়াই বা পালানোর মানসিক অবস্থার ওপর নয়। এটি টিকে আছে চিন্তাশীল মানসিক অবস্থার ওপর। সমস্যা শুরু হয় তখনই, যখন আমরা সারাক্ষণ লড়াই বা পালানোর মানসিক অবস্থাতে আটকে থাকি। সংবাদ, ব্লগ, ফেসবুক পোস্ট কিংবা রাজনৈতিক বয়ান তখন আর বিশ্লেষণের বিষয় হয়ে ওঠে না, হয়ে ওঠে বাঘ-ভাল্লুকের মতই কেবল বিপদ সংকেত।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১০:০০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×