
যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

প্রত্যাখ্যান . . .
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
বিগত জন্মের ক্ষয়ে যাওয়া স্মৃতি আর
মৃত্তিকা-প্রেমের পলল সমভূমির মায়া ছেড়ে আজ
হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে।
তখনই আকাশ উঠলো কেঁদে,
মেঘে মেঘে সে দেখাল সহস্র বজ্রের ঝঙ্কার,
অতপর: ঘৃণাভরে একরাশ অবিশ্বাসী জল...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৭বার পঠিত
বন্ধু সমাচার
২২ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৬
বন্ধু কি খবর বল?
কতোদিন দেখা হয়নি !
_______________________
আমি মানুষ হিসেবে বরাবরই অর্ন্তমুখী। না শব্দটা যুতসই হলো না। আমি আসলে অনেকটা শামুক টাইপের মানুষ। নিজের খোলস ভেঙ্গে বের হতে পারি না, শুধু নিজের ভেতর গুটিয়ে থাকি। আমার বন্ধু বলতেও আছে হাতে গোনা কয়েকজন। তবুও কেন জানি দেশে ফেরার পরে সেই কয়েকজনের সাথে...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯বার পঠিত
কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১
কালকে যেটা চেয়েছিলাম আজকে যে তা’ চাইব না,
নিজের ভেতর ঘামবো তবু, দেহের আঁচে নাইব না।
কালকে যে খুব চেয়েছিলাম খুলতে খোপার চুল,
দু’হাত দিয়ে ঠেললে দূরে, করলে বিরাট ভুল।
আজকে শুধু দেখব চেয়ে চোখের ভেতর চাঁদ,
যতই তুমি হওনা ব্যাকুল ভাঙ্গবে না’তো বাঁধ।
চেয়েছিলাম কালকে ঠিকই গোলাপ রাঙা অধর,
জঠর ভরা সোহাগ দিতে, দিতে রঙিন আদর।...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৫বার পঠিত
রক্তাক্ত প্রান্তরে বিবর্ণ অনুভূতির কথামালা
১৩ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৮
এই তো বেশ ভালো আছি। প্রতিদিন নতুন রেজারে দাড়ি কামাচ্ছি, এ.সি. বাসে চড়ে অফিস যাচ্ছি, লাঞ্চে চিকেন-মাটন খাচ্ছি, বিকেল হলে আড্ডা পেটাচ্ছি, রাতে দয়িতার সাথে সঙ্গমে সঙ্গমে ক্লান্ত হচ্ছি- এই তো চলে যাচ্ছে বেশ নিরুদ্রপ জীবনের ঢেকুর তুলতে তুলতে। প্রাত্যাহিক ক্যালেন্ডারে না ঘটছে কোন ঘটনা, না দুর্ঘটনা। তাই দারুন নিভার্বনায়...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৭বার পঠিত
শঙ্খ নদীর তীরে .....
১০ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
সময়ের হিসেবে হয়তো দু'বছর খুব বেশি নয়, তবে কারো কারো কাছে তা দু'যুগেরও বেশি। তাই প্রতিটি ক্ষণে, একান্ত অনুভবে ফিরে পেতে চেয়েছি ধুলো ওড়া পথ, বর্ষার প্রথম জল, শেষ বিকেলের মরে যাওয়া রং, গোধূলীর মায়া কিংবা জল-জোছনায় নিসর্গের ছবি। মাটির সোদা গন্ধে প্রাণের এমন আকুলি বিকুলি আগে কখনো এতো সূক্ষভাবে...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩৬বার পঠিত
বিদায় প্রিয় ক্যাম্পাস . .
০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০২
আজ প্রিয় ক্যাম্পাসে শেষ দিন। এরপর পড়বে না আর পায়ের চিহ্ন এই খানে। অনেক টুকরো স্মৃতি ছড়িয়ে আছে ক্লাশরুমে, লাইব্রেরীতে, ক্যাফেটেরিয়ায়, ল্যাবে, স্টুডেন্ট ইউনিয়নের রুমে, বাল্টিকের পাড়ে, গোল চত্ত্বরে। কিছুক্ষণ পড়েই সব অতীত হয়ে যাবে, হয়ে যাবে কিছু সুখ স্মৃতি, অবসরে জাবর কাটার উপাদান। কেবল সময়, কেবল সময়, শুধু সময়...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮১বার পঠিত
যে থাকে বিশদ পরাণে
১৫ ই আগস্ট, ২০০৭ রাত ২:৫৬
১.
পাড়ার মোড়ের চায়ের দোকানটায় আমাদের আড্ডা। সমাজ, সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি, খেলাধূলা কোনটাই বাদ যায় না আমাদের আলোচনা থেকে। এ যেন মাসকাওয়াথ আহসানের 'অদ্ভুত আধাঁর এক'-এর অ্যারিষ্টটলের পাঠশালা। 'কাশবন' নামে একটা সাহিত্য ক্লাব নিয়েই আমাদের চিন্তা-ভাবনার আবর্তন। রাজনীতি থেকে সবাই একটা নিরাপদ দূরত্বে। কেন জানি রাজনীতিটাকে বড় বেশি অর্থহীন মনে হয়।...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২২বার পঠিত
পড়বি পড় মালির ঘাড়ে ?
১৩ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:০৪
তবে যাই বলিস চুলটাই হচ্ছে কিন্তু সব। শুনিস নি বিয়ের বাজারে একটা কথা প্রচলিত আছে- পাত্রীর দাবী একটাই, বরের মাথায় চুল থাকা চাই। গদাম করে টেবিলে একটা কিল বসিয়ে দাবী করলো আফতাব।
যার জন্য আমাদের এই চুল বিষয়ক মত বিনিময় সভা সেই সুমন কিন্তু কোন আলোচনায় নেই। সে তখনও বেঞ্জিনের যৌগ...
- ৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০২বার পঠিত
মনে পড়ে রুবী রায়
১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৭
পথ ভুল করে এই পথে বার বার আমি হেঁটে যাই। প্রতিটি সকালে কোন এক অবোধ্য তাড়নায় পচিঁশ বছরের আলস্য ভেঙ্গে বড় রাস্তার ভীড় মাড়িয়ে, ভর-পেট ডাস্টবিন পেরিয়ে এইখানটায় এসে দাঁড়ায়। পাকস্থলির অলিতে গলিতে তখন ঘোর বিদ্রোহ, আমি উপেক্ষা করে ঠাঁই দাঁড়িয়ে রই প্রাগৈতিহাসিক কোন বৃক্ষের মতো- শুধু তোমাকে এক পলক...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৩বার পঠিত
নির্বাসিত ব্লগার রাগ ইমনকে জন্মদিনের শুভেচ্ছা
৩০ শে জুলাই, ২০০৭ রাত ১২:৪৭
"মিছিলের সব হাত
কণ্ঠ
পা এক নয়।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। "...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৮বার পঠিত




