somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতপর ভুল স্বীকার করিলে তাহাকে হত্যা করা হইলো

২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম থেকে বুঝতে পারছেন লেখাটা অমনিবাস তথা অরপি তথা অমি রহমান পিয়ালকে নিয়ে। প্রোফাইলে মুহম্মদ(সা:)-কে ব্যঙ্গ করে আঁকা কার্টুনের ছবিটি সংযুক্ত কররা জন্য অমনিবাসকে ব্যান করা হয়েছে। অমনিবাসের অন্য সব নিকও ব্যান করা হয়েছে (ব্লগ মারফত জানা)। সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেই সিদ্ধান্ত টানছি উপসংহারে। তার আগে আসুন একটু বিশ্লেষণ করি ঘটনা পরম্পরা।


১. অমনিবাস তার প্রোফাইলে বিতর্কিত কার্টুনটি যোগ করলে সাথে সাথে ইবনে সালাম নামে একজন ব্লগার সেটার ছবিসহ প্রতিবাদ জানায়। অমনিবাস তখন ছবি পরিবর্তন করে এবং উল্লেখ করে যে ওটা যে রাসুল(সা:)-কে ব্যঙ্গ করে আঁকা কার্টুন তা তিনি জানতেন না। ঘটনার জন্য তিনি দু:খ প্রকাশও করেন। কার্টুনটির স্থায়ীত্ব ছিলো চার কি পাঁচ মিনিট অমনিবাসের ব্লগে। আর কতক্ষণ স্থায়ী ছিলো প্রতিবাদকারীদের ব্লগে? না, জানতে চাই না।

সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে রিতুপর্ণ ঘোষ 'দহন' নামের একটা ছবি নির্মাণ করেন। ছবির মূল ঘটনা একটি মেয়েকে নিয়ে। যে মেয়েটি তার স্বামীর সাথে সিনেমা দেখে ফেরার সময় ষ্টেশনে কিছু বখাটে ছেলের হাতে শারীরকিভাবে লাঞ্ছিত হন। কিন্তু তার চেয়ে বেশি লাঞ্ছিত হন যখন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, স্বামীর অফিসের কলিগ, পত্রিকার লোকেরা জানতে চান- শ্লীলতাহানি কাকে বলে? কতুটুকু কি করলে শ্লীলতাহানি হয়? শ্লীলতাহানি আর রেপের মধ্যে পার্থক্য কি? সভ্য সমাজের মানুষের এই নির্মম শ্লীলতাহানি মেয়েটার কাছে সেই বখাটে ছেলেদের শারীরিক লাঞ্ছনার চেয়ে অনেক অনেক বেশি কদর্য মনে হয়।

রাসুল(সা:)-এর কার্টুন প্রোফাইলে ভুলবশত: সংযুক্ত করার চেয়ে পরবর্তীতে অনেক ব্লগারকে সেই কার্টুন দেখার সুযোগ দেয়াটা (এই কার্টুনটা এর আগে আমি নিজেও দেখিনি) আমার কাছে আরো বেশি কদর্য মনে হয়েছে।


২. এবার আসি অমনিবাসকে ব্যান করার প্রসঙ্গে। অমনিবাসকে ব্যান করা হয়েছে ভালো কথা। তার ভুলের দন্ড হিসেবে কর্তৃপক্ষ সেটা করতেই পারে। কিন্তু তার বাকি নিকগুলো (বিশেষত অরপি এবং অমি রহমান পিয়াল) বন্ধ করাটা একেবারে অর্বাচীনতার পরিচায়ক। একজন অমি রহমান পিয়ালকেই বড় দরকার আজকের এই দু:সময়ে। না, শুধু ব্লগের জন্য নয়, সমগ্র দেশের জন্য। সামহয়্যারের রাজাকার, জামাতী, পাকিপ্রেমীদের শায়েস্তা করার জন্য তার প্রয়োজন যতটা না তার চেয়ে অনেক বেশি প্রয়োজন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দেয়ার জন্য। তার মুক্তিযুদ্ধের অসাধারণ পোস্টগুলি থেকে পাঠকদের বঞ্চিত করার অধিকার কর্তৃপক্ষের নেই।

শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টগুলির জন্য আমি অরপির ভক্ত নই। তার অসাধারণ স্যাটায়ার, তার চেয়েও অসাধারণ কবিতা লেখার ক্ষমতার জন্যই আমি তার মুগ্ধ পাঠক (শরত এবং তীরন্দাজের ক্ষেত্রেও একই ব্যাপার)। তাই অমি রহমান পিয়ালকে ব্যান করায় কার লাভ হয়েছে জানি না, কিন্তু সামহয়্যারের অনেক ক্ষতি হয়ে গেলো নি:সন্দেহে। এমনিতে এখন সামহয়্যারে পড়ার মতো পোস্ট খুঁজে পাওয়া যায় না পাতার পরে পাতা উল্টালে, অথচ কিছুদিন আগেও এই অবস্থা ছিলো না। এর মাঝে এ ধরনের হঠকারী সিদ্ধান্তে যারা এখনো সামহয়্যারের ভালোবাসার মায়াজালে জড়িয়ে আছেন তাদের সেই সুতোয় যে ভালো টান পড়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

অনেক কিছুই বলা হলো। তাই ছোট্ট করে বলছি আবার, অমি রহমান পিয়ালকে ব্যান করাটা অযৌক্তিক। কর্তৃপক্ষ সময় গেলে সাধন হবে না কিন্তু!

ভালো থাকুক সামহয়্যারইন সবসময়।


সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৪২
৪৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×