somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৈয়দ কুতুব
মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

দি আনহোলি ট্রিনিটি

১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের কারণে আগুন জ্বলছে। আমাদের মতো দেশগুলোতে ভয়ংকর অর্থনৈতিক ও জ্বালানি সংকট চলছে। এদিকে তিনজনের মুখে সুন্দর হাসি দেখে মনে হয় কোথাও কোনো সংকট নেই !

আমাদের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলো একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটা দেশের লাইফলাইন হলো তার জ্বালানি নিরাপত্তা। সেই জ্বালানি নিরাপত্তা আজ ভয়ংকর সংকটের মুখে। বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির একটি দেশে মানুষের দুর্ভোগ বাড়াতে এই তিন হারামির জুড়ি নেই। ইরান-আমেরিকা যুদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দীর্ঘায়িত হওয়ার পেছনেও এই তিন শক্তির ভূমিকা ও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

ট্রাম্পের নীতির কারণে এখন পর্যন্ত আমাদের জ্বালানি আমদানিতে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ব্যয়ের চাপ তৈরি হয়েছে। Make America Great Again-এর স্লোগান বাস্তবায়ন করতে গিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোকে যেন Poor Again বানিয়ে ফেলা হচ্ছে। অথচ নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্র ঠিকই বিপুল মুনাফা তুলে নিচ্ছে। অন্যদিকে আমাদের মতো দেশগুলোকে বাড়তি আমদানি ব্যয়, ডলারের সংকট ও মূল্যস্ফীতির বাড়তি চাপ সামলাতে হচ্ছে। অর্থাৎ, তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার মূল্য চোকাতে হচ্ছে আমাদের মতো আমদানিনির্ভর দেশগুলোকে।

এদিকে রাশিয়ার পুতিন যেন সাক্ষাৎ শয়তান। এই লোকের কারণে ২০২২ সাল থেকেই বিশ্বজুড়ে খাদ্যপণ্যের বাজারে ভয়াবহ অস্থিরতা শুরু হয়েছে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, এই অজুহাতে রাশিয়া এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অথচ এই যুদ্ধের মূল্য শুধু ইউক্রেন বা ইউরোপকে দিতে হচ্ছে না। পুরো বিশ্বই এর অর্থনৈতিক মূল্য দিচ্ছে। ইউরোপের অর্থনীতিতেও সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় একক গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। সেখানেও অর্থনৈতিক মন্দা ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব আমাদের রপ্তানি খাতের জন্য ঝুঁকি তৈরি করছে।

এরপর আসে চীনের শি জিনপিং। চীনের কারণেও ২০১৭ সাল থেকে আমরা রোহিঙ্গা সংকটের বোঝা বহন করছি। মিয়ানমানের ওপর চীনের প্রভাব এবং নিরাপত্তা পরিষদে চীনের অবস্থান সংকট সমাধানের ক্ষেত্রে বড় বিষয়। আমাদের রাজনীতিবিদদের ক্ষমতার লোভ ও ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সমস্যা ক্রমেই জটিল হয়ে উঠেছে। তার ওপর চীনের ভূমিকা মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের পেছনে শি জিনপিংয়ের দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

চীন বর্তমানে অনেকটা ভূমি-খেকো পরাশক্তির মতো আচরণ করছে। ভারতের সীমান্ত ও ভূখণ্ড নিয়ে বিরোধ, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে দ্বীপ ও সমুদ্রসীমা নিয়ে বিরোধ, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা, সব মিলিয়ে প্রতিবেশীদের সঙ্গে চীনের বিরোধের শেষ নেই।

চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের রাজনৈতিক ও সামরিক সহযোগিতাও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান এই দুই দেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হওয়ার পেছনে এই বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব-নিকাশও কাজ করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এমন সব কর্মকাণ্ড করে চলেছেন, যা পুরো বিশ্বের জন্যই হুমকি তৈরি করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক অভিযানে আটক করে দেশ থেকে নিয়ে যাওয়ার ঘটনা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। মাদুরোর বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে অনেকেই কার্যত একটি অভ্যুত্থান বা সরকার উৎখাতের অভিযান হিসেবে দেখছেন।

ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি সামনে এসেছে। দেশটির তেল বিক্রির অর্থ মার্কিন নিয়ন্ত্রণাধীন এসক্রো অ্যাকাউন্টে রাখা হচ্ছে। নিজেদের তেল বিক্রির টাকা ব্যবহার করতেও ভেনেজুয়েলাকে মার্কিন অনুমোদনের মুখাপেক্ষী হতে হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র নিজেই ভারতকে গিয়ে ভেনেজুয়েলার তেল কেনার জন্য উৎসাহিত করছে। অর্থাৎ কোন দেশ ভেনেজুয়েলার তেল কিনবে, সেই বাজারও ওয়াশিংটনের কৌশলগত হিসাবের মধ্যে আটকে যাচ্ছে। একটা স্বাধীন দেশের প্রাকৃতিক সম্পদের ওপর অন্য একটি দেশের এমন নিয়ন্ত্রণ কতটা গ্রহণযোগ্য ?

তিন হারামি আবার খুব ভালো করেই জানে কোথায় কীভাবে নিজেদের স্বার্থ আদায় করতে হয়। দুর্বল দেশগুলোকে তারা নিজেদের প্রভাব বলয়ের মধ্যে টেনে নেয়। কখনো নিরাপত্তার আশ্বাস দেয়, কখনো বিনিয়োগের প্রলোভন দেখায়, কখনো সস্তায় জ্বালানি বা পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বার্থই প্রধান হয়ে ওঠে। দুর্বল দেশগুলোকে সেই সুযোগে নিজেদের বাজার, কাঁচামাল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। লাভটা তারা নিজেরা ঘরে তোলে, আর সংকটের বোঝা বহন করে অন্যরা।

আর জাতিসংঘ ? তারা এসব দেখেও চুপ থাকে । নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা থাকায় বড় শক্তিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে প্রতিষ্ঠানটি বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার জন্য তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানই বড় শক্তিগুলোর স্বার্থের কাছে বারবার অসহায় হয়ে পড়ছে।

তাহলে জাতিসংঘ আছে কেন ? কার স্বার্থ রক্ষার জন্য ? ছোট দেশগুলোর সার্বভৌমত্ব, সাধারণ মানুষের জীবন ও আন্তর্জাতিক আইনের মূল্য যদি বড় শক্তিগুলোর ইচ্ছার কাছে তুচ্ছ হয়ে যায়, তাহলে এই আন্তর্জাতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা কোথায় ? বিশ্বের মানুষ কি শুধু বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের বলি হয়েই থাকবে? এই তিন পরাশক্তির স্বার্থের সংঘাত, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও আধিপত্য বিস্তারের রাজনীতি থেকে বিশ্ব কবে মুক্তি পাবে ?

ফটোকার্ড: সংগ্রহীত
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×