
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও সময়ের সাথে মিলিয়ে নিন।
বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক ইতিহাসের ঘটনা হলো নবাব সিরাজুদ্দৌলার পতন। যা এই উপমহাদেশকে ২০০ বছরের জন্য গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে দেয়।
ঘটনাটা সহজ, কিন্তু বিশ্বাসঘাতকতায় ভরা। মানুষটা আপন কিন্তু ভিতরে ছিল ভয়ংকর শত্রুতা।
দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁরই একান্ত কাছের কিছু মানুষ। খালা ও খালাত ভাই।
আসলে আপনজনকে সন্দেহ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।কারণ নিজের রক্ত কি কখন বিশ্বাস ভাংতে পারে? সাধারণত পারে না। কারণ সে তো আপন রক্ত। আত্মার আত্মীয়।
আসলে যে সবচেয়ে বেশি কাছের মানুষ। তার কাছ থেকেই আঘাত আসতে পারে—এটা মানুষ সহজে মেনে নিতে পারে না।
ইতিহাস সাক্ষী, যুগে যুগে শত্রুর চেয়ে আপনজনের ছদ্মবেশে থাকা বিশ্বাসঘাতকরাই বেশি ক্ষতি করে।
তাই মনে রাখতে হবে, বিশ্বাস সুন্দর; কিন্তু অন্ধবিশ্বাস অনেক সময় পতনের কারণ হয়ে দাঁড়ায়।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


