somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঙাবনের রাজাবনে 1 (পথের ধারে)

২৩ শে জুলাই, ২০০৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব coyb

ক্যানবেরা আর সিডনীর মাঝে ধু ধু মরুভূমির মত মাইলের পর মাইল অনাবাদী জায়গা। এনে শীত বলে শুধুই ভেড়া আর ঘোড়া চড়তে দেখা যায় মাইলকে মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে। একবার ডিসেম্বরের গরমে গিয়েছিলাম ক্যানবেরা। সেবার ঠিক এই রকম এক ধু ধু এলাকা জুড়ে শ'য়ে শ'য়ে ক্যাঙ্গারুকে ক্ষ্রিপ্ত গতিতে দৌঁড়ে বেড়াতে দেখেছি। অসাধারণ! মাঝে মাঝে অনুর্বর রুক্ষ মাটিতে অন্য রকম গাছ। এক এক বার মনে হয় আফগানিস্থানে চলে এসেছি পথ ভুলে।

বাইরে বিশেষ করে তাকিয়ে ছিলাম কারণ বাসের টিভিতে তখন ছাড়া হয়েছে মুভি 'ডার্টি ড্যান্সিং'। একজন আমাকে বলেছিল আমার গানের গলা নাকি শাখিরার মত। ওই মহিলা এই রকম বিচ্ছিরি গান গেয়ে আমাকে চরম অপমান করছিল! বাইরের প্রকৃতিই বরং ভাল। ইমু বলে যাচ্ছে ওর বিড়ালের গল্প। বিড়ালের পাখি শিকারের বেশ ইনসাইটফুল একটা বর্ণনা পেলাম। দু'জনের সিট বলে তাসিন একা পড়ে গেছে পাশের সিটে। হঠাৎই ওর ডাকে ফিরে তাকিয়ে হাসিতে ফেটে পড়লাম। যাহা দেখিলাম, তাহা দুই নম্বর ছবি। তাসিন সিট পিছনে বাঁকাতে হাতলে হাত দিয়ে চাপ দিতেই বুঝতে পারল ওটা আসলে পাতল, পিছনের ভদ্রলোকের অভদ্র পা। ভদ্রলোকের নতুন আকিকা দিলাম আমরা 'দি ফুটম্যান'। ভ্রমনের বাকি সময়ের জন্য ওই নামই রয়ে গেল ওনার।

ক্যানবেরা কাছাতেই দেখি আকাশ মুখ ভার করছে ধীরে ধীরে। মেঘের নিকাবে পুরো ঢেকে ফেলেছে নিজেকে। একটু একটু কাঁদছেও বুঝি। কি যে মন খারাপ হল! এটা কোন কথা হল, আমরা ক্যানবেরা যাচ্ছি, এখনই এরকম আবহাওয়া হতে হবে? একটু পরেই আমাকে বাকহীন করে দিয়ে দূর আকাশে রঙের মেলা বসল। ছবিতে দেখা যাচ্ছে না, এখানে আসলে দু'টো রংধনু। নিচেরটা স্পষ্ট। উপরে আরেকটা অস্পষ্ট রংধনু জেগেছিল।

ক্যানবেরা পেঁৗছে অ্যাশ আপুকে পেলাম অনেক দিন পরে। বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ ঘুরা ঘুরি করে, 'আলী বাবা' হালাল ফাস্টফুডের দোকানে লাঞ্চ খেতে বসে গেলাম। এই ব্যপারটা মজার। যেখানেই যাওয়া হোক, হালাল খাবারের দোকান পাওয়া যাবেই! লেবানীজ আর টার্কিশদের বদৌলতে।

সেদিনের মত অ্যাশ আপুর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আর ন্যাশনাল মিউজিয়াম ঘুরে তবেই বাড়ি ফিরলাম, মানে অ্যাশ আপু যেখানে থাকে সেখানে। আরেকটা বাঙালি পরিবারের সাথে থাকে বটে, কিন্তু জনমানবহীন ক্যানবেরায় বাড়িগুলো বিশাল বড় বড়। পুরো বাসার এক ভাগে থাকে বাঙালি পরিবারটা, অন্য পাশে ও। ওর রুমে গিয়েই হিংসায় মরে গেলাম। শেষের ছবিটা ওর রুম থেকে তোলা। এক পাশের বড় জানালা দিয়ে অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়। আন্টি আমাদের জন্য অন্য একটা বিশাল রুম, বিছানা তৈরি করে রেখেছেন। কিন্তু আমরা অ্যাশ আপুর রুমেই অনেক রাত পর্যন্ত গল্প করে যে যেখানে ছিলাম সেখানেই ঘুমিয়ে পড়লাম!

[ইটালিক]বি:দ্র: এই সিরিজের নামে অরিজিনালিটি নেই, কৃতজ্ঞতা স্বীকার করছি মুখফোড়ের ছড়ার। পুরো সিরিজটাই উৎসর্গ করলাম ধূসর গোধুলিকে।[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×