somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!! কাপুরুষ আর কাকে বলে? ক্ষমা চাও অরূপ=

৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় পাঠক, দেখুন এই লিংকটি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ধৎঁঢ়নষড়ম/ঢ়ড়ংঃ/14988]লেবানন? মাই...[/লিংক]

আহত হলাম, তার চেয়েও বেশী আশ্চর্য হলাম, ব্লগে সবাই আসে যে যার মত করে, লিখে বা পড়ে আনন্দ উপভোগ বা নিজের মতামতের আদান-প্রদান করেও থাকে একান্ত নিজের মত করেই; নিজেরই পরিধি অনুযায়ী। তাছাড়া সবার লেখার ও মন্তব্য করারও স্বাধীনতা রয়েছে। রয়েছে মত প্রকাশের স্বাধীনতা।

কিন্তু তাই বলে এ কিরূপ আচরণ? কি বলবেন এই সব ব্লগারদের সম্পর্কে? কারো মন্তব্যের জবাবে পারলে মন্তব্য দিয়ে প্রতিবাদ কর, 'চড়' মারার মত নির্লজ্জতা! তাও কি না আবার পুরুষ হয়ে একটা মেয়েকে এমন কথা বলা! আমার তো মনে হয় এই টাইপ লোকগুলো '71 ইসূ্যতে উন্মাদ প্রায়, এখন ভেবে দেখতে বাধ্য হচ্ছি যে, যদি এরা হতো সেদিনের যুদ্ধবিরোধীদের অবস্থানে, তাহলে যেটুকু রক্ষে পেয়েছিল বাংলাদেশ, সেটুকুও আজ হয়তো দেখতে পেতাম না।

সাদিকের পোষ্টে বিরূপ মন্তব্য লিখে শুরুটা তো তারই ছিল, ভদ্রতা বলে কিছু জানা থাকলে ভদ্রভাবেই মন্তব্যের জবাব মন্তব্য দিয়েই দিতে, অভদ্রভাবে লিখে চড় মারার কথা বলতে না। তাও আবার নারীর প্রতি, যেখানে নারী ও শিশুকে একই পর্যায়ে ফেলা হয় এ ধরণের প্রায় সব পর্যায়গুলোতেই। কাপুরুষতা একে না বললে আর কাকে বলবেন পাঠকবৃন্দ?

আল্লাহ্ না করুন, এই টাইপের লোকগুলো যদি কখনো বর্তমান ইস্রাঈলের মত শক্তি পায় আর আক্রমনাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে হয়তো খুঁজে খুঁজে শিশু আর নারীকেই হত্যা করবে যেন। কথা আর লেখার স্টাইল থেকেই নোংরামী আর হিংস্রতা ঝরে পড়ছে, তাদের আবার দেশপ্রেমের আদিখ্যেতা দেখলে 'স্বার্থাম্বেসী' শব্দটা নিয়ে না ভেবে পারছি না কোনমতেই।

নোংরামী আর কাপুরুষতাকে বাদ দিয়েও তর্ক করা যায়, মন্তব্য লেখা যায়। মন্তব্য লেখার পূর্ণ অধিকার নিয়ে যে কিনা মন্তব্য লিখে আরেকজনের পোষ্টে, সেই আবার নিজের পোষ্টে গঠনমূলক মন্তব্যের জবাবে এমন কাপুরুষোচিত আক্রমন করতে পারে, ভাবতেই ঘেন্না ধরে যাচ্ছে। অরূপের নিজের স্ববিরোধী আচরণের জন্য উচিত আস্তমেয়ের কাছে ক্ষমা চাওয়া, যদি সে নিজেকে সত্যিই অন্ততঃ বিবেক-বুদ্ধিসম্পন্ন কেউ মনে করে।

ব্লগ চিন্তা ও বিনোদনের জায়গা, ভাল না লাগলে কোন পোষ্ট এড়িয়ে যাওয়া কিংবা নিজের পোষ্টের মন্তব্য মুছে দেয়ার অধিকার ও সুযোগ রয়েছেই। এখানে কথা দিয়েই কথার জবাব দিতে দেখেছি এতদিন, এমনকি গালির জবাবেও গালি দিতে দেখেছি অনেককে, কিন্তু এ ধরণের উগ্র আচরণ আজই প্রথম নযরে পড়লো।

আমার এ পোষ্ট বাংলাদেশ কিংবা লেবাননের কোন ইসূ্য নিয়ে নয়, আমাদের সবার প্রিয় অনুভব এই ব্লগের সুন্দর-সুশৃংখল পরিবেশ রক্ষার স্বার্থে। আশা করবো ব্লগের উত্তরাত্তর ভাল যারা চান এবং আমাদের বৃহৎ ব্লগ পরিবারকে ভালোবাসেন, তারা সহযোগিতা করবেন। কোন ব্যক্তিগত সহমর্মিতাও এটা নয়, সাধারণ একটা প্রতিবাদ, কারণ, এ টাইপ আচরণ কাল অন্য কারো জন্যও হতে পারে।

প্রথম ছবি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ধৎঁঢ়নষড়ম/ঢ়ড়ংঃ/14988]ছবি-1[/লিংক]
দ্বিতীয় ছবি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ষবহংনষড়ম/ঢ়ড়ংঃ/14983#পড়সসবহঃ]ছবি-2[/লিংক]
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৩৫
৫৫টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×