somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালকের খোমাকিতাবিয় প্রেমপত্র

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহতারেমা,
সবিনয়, সলজ্জ নিবেদন এইযে, আমি আপনার অতি ক্ষুদ্র, নগণ্য, তস্য একজন গুণগ্রাহী। যদিও আপনার ঠিক কোন গুণ কিংবা বেগুনের সুবাসে আমি ধরাশায়ী হইয়াছি তাহা মানব সম্প্রদায়ের ইতিহাসের এক বিরাট রহস্য বলিয়া প্রতীয়মান হইয়াছে। শুনিতে পাইতেছি সাহারা আপার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পাইয়া খোদ মার্কিন মুলুকের বাঘা বাঘা বিজ্ঞানীরা বিগত ৪৮ দিন ধরিয়া রাত্রি-দিন অহর্নিশ এই রহস্য উদ্ঘাটনের জন্য তামাম প্রাণীকুলের ডিএনএ পরীক্ষা করিতেছে। যাহা হউক, মূল প্রসঙ্গ উহা নহে। আপনার স্মরণ আছে কিনা তাহা জানি না তবে পুরাকালে কোন এক দুর্দিনে আমি আপনাকে খোমাকিতাবে বন্ধু হইবার জন্য আবেদন, নিবেদন, নিমন্ত্রণ যাহাই বলেন তাহা জানাইয়াছিলাম। আপনি আপনার ঈমানি তেজ, রুহানি পবিত্রতার সাক্ষর রাখিয়া আমাকে ব্লক মারিয়া প্রত্যাখ্যান করিয়াছিলেন। আপনার এহেন রুষ্ট ব্যবহারে আমার হৃদয় খানা ভাঙিয়া চুরমার হইয়া গিয়াছে। শুনিতে পাইয়াছি আমার হৃদয় ভাঙ্গার সেই করুণ কাহিনী হইতে অনুপ্রেরণা লইয়া হাল আমলের হার্টথ্রব, কিশোরীর অন্তরে কম্পন সৃষ্টিকারী মহানায়ক জলিল অনন্ত তাহার পর্দা কাঁপানো প্রেমের ফিলিম “ হৃদয় ভাঙা ঢেউ” নির্মাণ করিয়া টুপাইছ কামাইয়াছে। পরিতাপের বিষয় হইতেছে নালায়েক নাকি ফিলিম এর শুরু শেষ কোথাও আমার প্রতি কৃতজ্ঞতা জানায় নাই। কিন্তু আমার আজকের এই পত্র ঐ বিষয়েও নহে। আপনার স্থূলকায়, জড়বুদ্ধি সম্পন্ন প্রতিবেশীর নিকট হইতে সংবাদ পাইয়াছি যে আপনি নাকি ভ্রাম্যমাণ দুরালাপন যন্ত্র ব্যবহার করেন না। এই ঘোরতর কলি কালেও আপনার এহেন চারিত্রিক শুদ্ধতা, ঈমানি দৃঢ়তা দেখিয়া আমি যুগপৎ বেদনার্ত হইয়াছি আপনার বহু আকাঙ্ক্ষিত কণ্ঠ শুনিবার উপায় না দেখিয়া অপরদিকে মুগ্ধ হইয়াছি আপনার ঈমানি তেজ দেখিয়া। ভাবিয়াছিলাম প্রাচীন কালের আশেকান দের মত পায়রার পদে বাঁধিয়া আপনাকে পত্র পাঠাইব কিন্তু নালায়েক পক্ষীর উপর আমার বিশেষ ভরসা নাই বিধায় ঐ পরিকল্পনা বাদ দিয়াছি। আপনার গুণগ্রাহী হইবার পর হইতে আধুনিক বিজ্ঞানের প্রতি আমার বিশ্বাস উঠিয়া গিয়াছে। শুনিয়াছিলাম চিকিৎসা বিজ্ঞান নাকি বলিয়া থাকে বক্ষ পিঞ্জরের বাম পার্শে হৃদযন্ত্র অবস্থান করে। আপনার গুণমুগ্ধ হইবার পর হইতে দেহের যত্রতত্র হইতে হটাত হটাত দ্রিপ দ্রিপ আওয়াজ শুনিতে পাই। মনে হয় আপনার বিরহে হৃদয় খানা আমার ভাঙিয়া খান খান হইয়া সারা দেহে ছড়াইয়া পরিয়াছে। আধুনিক বিজ্ঞান নিয়া আমার আরো আপত্তি রহিয়াছে। শুনিয়াছিলাম বিজ্ঞান আমাদের দিয়াছে বেগ কাড়িয়া লইয়াছে আবেগ। ইদানিং আমি উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছি আপনার কথা ভাবিলেই আমার আবেগের বেগ সম্বরণ করিয়া সম্ভ্রম রক্ষা করা কঠিন হইয়া পড়ে। আপনি হয়ত আমার হৃদয়ের এ আকুলি-বিকুলি কে বালকের বাতুলতা বলিয়া উড়াইয়া দিতে চাহিবেন তবে নিশ্চিত করিয়া জানিয়া রাখেন যে বাতুলতা আমার মাতুল বংশীয় বৈশিষ্ট হইতে পারে তথাপি আমি এই দোষে দুষ্ট নই। বলিবার ছিল অনেক কিছুই কিন্তু হৃদয়াবেগ সামলাইয়া গুছাইয়া সব বলিতে পারিতেছি না। আপাতত হৃদয়াবেগের বাঁধ এইখানেই স্থাপন করিলাম। আপনার প্রতি উত্তরের প্রত্যাশায় আশায় বুক বাঁধিয়া অপেক্ষায় রইলাম।

ইতি,
আপনার একজন গুণগ্রাহী

৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×