এদেশের পরতে-পরতে এখন
পুলিশের রাবার বুলেটের গন্ধ
গুম, হত্যা, লুন্ঠন, ক্ষতি-অপূরণ
রাজনীতির খপ্পরে ধুলায় লুটেছে অন্ধ।
তবুও তুমি কালোকেশে ফিতা পড়ো।।
এদেশের রাজপথে গণতন্ত্রের নামে
প্রকাশ্যে চলে সৈরাচার,
মজলুমরা নিত্য হয় ধিকৃত অভিমানে
আদলের নামে চলে অবিচার।
তবুও তুমি গায়ে এখনো সুগন্ধি মাখো।।
এদেশে এখনো বুদ্ধিজীবি নামে-
চলে পরজীবিদের মিথ্যাচার
সুশীল সমাজ গঠিত হয় বামে-রামে
সমাজে-সমাজে এখন অশ্লীলতা অপার।
তবুও তুমি চুখে দাও কাজল।।
এদেশে এখন সার্বভৌমত্বের নামে-
ফেলানীর ঝুলন্ত মৃত্যু
মুখ খুলে ধিকৃত কবি অপমানে
তাইতো আজ কবি খুবই তিক্ত।
তবুও তুমি দু”টোঠে লিপস্টিক মিশাও।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




