তুমি কেন আজ এত নীরব
তোমার মাঝে কি আর আমি নেই
তুমি আজ কেন এত ক্লান্ত
তোমার আমি কি আজ শুধু কল্পনাতেই।
অন্ধকারের জোনাকি কিংবা
মরুভূমির ক্লান্ত পথিকের একবিন্দু জল
কিংবা প্রেমহীন নির্জন রাতে একটু স্পর্শ
সবকিছুই কি আজ করেছে রদবদল।
আমি আজ আর কোনো মঞ্চে-
কিংবা সেমিনারে বক্তব্য দেই না
আমি ফিরেছি ঠিক তোমার আমি হয়ে
তবুও কেনো তোমায় খুঁজে পাই না।
তুমি কি এখন আর সকালে
কিংবা পড়ন্ত বিকেলে, কিংবা সন্ধায়
ব্যাগ হাতে স্যারের বাসায় যাও না?
তুমি কি হামসা না মিষ্টি সূর্যের আভায়?
এতকিছুর পরেও আমি আজো তোমার-
কলম ছুড়াছুড়ির সেই আমি
প্রভাতের অপেক্ষমান তোমার আমি
আমার এ ভূবনে ফিরে এসো তুমি।
(উৎসর্গ: প্রিয় বন্ধু মরহুম মিজানুর রহমান জাহান, অকালে ঝড়ে যাওয়া গোলাপ।)
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




