তোমার জন্মদিনে
প্রভাতের শিশির বিন্দু থেকে শুরূ করে
প্রতিটা দোলায়মান প্রজাপতির ডানা
কিংবা কৃষ্ঞচূড়ার ডালে বসা শালিকটি-
আবার রঙিন সাজের ফরিংটিও আমি দেখেছি।
তোমার জন্মদিনে
নিতান্ত অবুঝের মত কাশফুলগুলো-
ঘাসের ফুটন্ত নোলকটিও সংগ্রহ করেছি।
তোমায় শুভেচ্ছা জানাতে করেছি নিশি জাগরণ
আকাশের তারার সাথে এঁকেছি স্বপ্ন।
তোমার জন্মদিনে
ডায়েরীর পাতায় গেঁথেছি গল্প
সংগীতের সুর-মোর্চনায় গেয়েছি স্বল্প
তোমায় ভেবেছি অপলক, নিতান্ত শিশুর মত
আবেগঘন পরিবেশে তুলেছি সুর।
তোমান জন্মদিনে
তোমাকে শুভেচ্ছা জানাতে করেছি আয়োজন
কলম-খাতার মিলনে লেখছি আমরণ
তোমার প্রতিচ্ছবি এঁকেছি হৃদয়ে
নতুন-নতুন, নতুনতম শুভেচ্ছা তোমায়।
উৎসর্গ: বন্ধু হুমায়ুন রশিদ হিমেল (গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গর্বিত মুখ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




