কয়েকটি দিনের কারাস্মৃতিকে নিয়ে
আগুনের শিখার মত দুর্দান্ত চঞ্চল তোমরা
নিস্তব্ধ গোধূলীতে ফিরে এলে আমাতে
নিতান্ত অবুঝ আর ক্লান্তিময় আমার এই ভূবনে
তোমাদের শুভেচ্ছা জানাতে কোনো ফুল নিই নি
সাথে ছিল শুধু মুয়াযযিনের সুললিত ধ্বনি।।
মাগরিবের আযানের মধ্য দিয়ে যেমন-
জোনাকির পদচারনার শুরু
সেই ধ্বনিতেই তোমরাও মুক্ত
একগুচ্ছ জিহাদের আহ্বানে-
মুক্তির জয়গানে
তোমরা আজ লাখো তরুণের ভালোবাসায় সিক্ত।।
কারাগার গেটে কোনো ফুলসজ্জা ছিল না
তবে সেই কারাগার রোডটি আমার কাছে-
ভেসে উঠেছিল মুক্তির আহ্বানে সাজানো হৃদয়
নতুনতম পথিকদের আবেগের জলে ভেসে
বাকশালীদের মুনাফেকীর দেয়াল ভেঙ্গে
তোমরা ফিরে এলে বিজয়ীর বেশে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




