মা, তুই কেমন মা?
তোর বুকে ছড়িয়ে আছে তোর ছেলেদের লাশ
তোর বাতাসে ভেসে বেরাচ্ছে লাশের গন্ধ
আর তুই নীরব, নীথর-নিস্তব্ধ!!
মা, তুই কেমন মা?
তোর ছেলে মজলুম হয়ে কাঁতরাচ্ছে
হায়েনারা তোর নাকের নোলক ছিনিয়ে নিয়েছে
তুই পাশানের মত চেঁয়ে দেখছিস!!
মা, তুই কেমন মা?
তোর ছেলের ব্যবচ্ছেদ হচ্ছে
তোর ছেলের মাথা থেকে-
জালিমদের ছুঁড়া গুলি বের করছে
তোর বুকের উপর তোর ছেলের কবর হচ্ছে
আর তুই প্রভাতের শিশিরের সাথে খেলছিস!!
মা, তুই কেমন মা?
তোর বুকে দাউ দাউ করে জ্বলছে-
জালিমদের ছুঁড়া গ্রেনেড, টিআর শেল
বারুদের গন্ধে তোর প্রকৃতি থমথম
তোর ছেলেকে হায়েনারা ছিঁড়েছিঁড়ে খাচ্ছে
জালিমদের গর্জনে তুই কাঁদছিস!!
মা, তুই কেমন মা?
তোর বুক থেকে ছিনিয়ে নিচ্ছে তোর ছেলেকে
টেনে-হিঁচড়ে ছিন্ন-ভিন্ন আর বিবস্ত্র করছে তোর মেয়েকে
তোর মেয়ের পবিত্রতাকে তুই রক্ষা করতে পিারিসনি!!
মা, তুই কেমন মা?
তোর স্তন দিয়ে আজ দুধের বদলে রক্ত ঝরছে
ভালোবাসার বদলে তোর চোখে আজ আগুন খেলছে
তোর প্রেমের নদী বন্যার বদলে চরম খরায় ফাঁটছে!!
মা, তুই কেমন মা?
জালিমরা তোর সম্ভ্রম নিয়ে খেলছে
তোর ঐতিহ্যকে দিচ্ছে বৃদ্যাঙ্গুলি
আর তুই এখনো নীরব!!
তবে চাইনা তোর বিমাতাসুলভ এমন মাতৃত্ব!!!
(দেশের বর্তমান নাজুক অবস্থা দেখে আমি খুবই উদ্বিগ্ন)
হেলাল
০৫/১২/২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




