হে বীর মুজাহিদ,
রাজপথের প্রতিটি বিদ্রোহী শ্লোগান কিংবা
ঝাঁক-ঝাঁক তরুনের বিপ্লব ও তারুণ্যের সংমিশ্রণ
শুধু তোমাকেই খুঁজে ফিরে।
হে বীর মুজাহিদ,
রাজধানীর পল্টন, গ্রাম্য মেঠোপথ
কিংবা মফস্বলের শান্ত জনপদে মুক্তির মিছিল
শুধু তোমাকেই খুঁজে ফিরে।
হে বীর মুজাহিদ,
তুমি কি ক্ষনিকের ঘুমে বিভোর হয়ে আছ
মুক্তির জয়গান তোমার প্রতিক্ষায়
শুধু তোমাকেই খুঁজে ফিরে।
হে বীর মুজাহিদ,
ধীকৃত-বিধ্বস্ত আর লান্ঞ্চিত মজলুম কিংবা
পথহারা তরুণের দল, দিক হারা পথিক
শুধু তোমাকেই খুঁজে ফিরে।
শুধু তোমাকেই খুঁজে ফিরে।।
হেলাল
১২.১২.১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




