গতকাল বিকাল বেলা যখন কান্দিরপাড় থেকে ফিরছিলাম, হঠাৎ খালেদ ভাইয়ের কাছে একটা ফোন এলো, জামায়াতের নেতাদের ধরার দাবিতে জেলা জমায়াতের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করেছে। আমি খালেদ ভাইকে নিয়ে একটু সামনে যেতেই মিছিলটা আমাদের মটরসাইকেল ক্রস করে।খালেদ ভাই নেমে গিয়ে তাড়তাড়ি ক্যামেরা রোল দিলেন, আমি মিছিলের পেছনে রয়ে গেলাম।হেঁটে একটুখানি সামনে গিয়ে দেখলাম জাহিদ ( ফটোসাংবাদিক)আসছে। সে আমার দিকে তাকিয়ে হাসলো, তার হাসি শেষ হতে না হতেই পেছনে পুলিশের গাড়ির সাইরেন আর বেশ কিছু সিভিল ড্রেস পুলিশের অবতরন। পুলিশ মিছিলকে অবরুদ্ধ করে, আচমকা মিছিলের মাঝ থেকে আসা একটা বাজে শব্দের প্রতিবাদে পুলিশ মিছিলে লাঠি চার্জ করে। জাহিদ তখনও তার ক্যামের ক্যাচ ক্যাচ ছবি তুলছিলো। হঠাৎ একটা হকি স্টিকের আঘাত তার হাতটাকে কাঁপায়, দ্বিতীয়টাতে ক্যামেরা ফসকে যায়্। আঘাত করছিলেন একজন পুলিশ, এমন ভাবেই আঘাত করছিলেন যেন- জাহিদের হাতে হকি বল। তিনি হয়তো এতাক্ষণে তার টার্গেটটি পেলেন, আর চার্জ করেই গোল করার নির্লজ্জ হাসি। ভালোই হকি খেলতে পারেন তিনি। এছাড়াও যদি দেখেন, পুলিশ আজ কাল যেন মানুষ পেটায় না, কেউ মানুষকে ব্যাডমিন্টনের ফ্লাওয়ার বানায়, ক্রিকেটের কাভার ড্রাইভ প্র্যাকটিস করে, টেনিসের সার্ভ কিংবা ফুটবলের পেনাল্টি! আর যাই বলেন, হকি স্টিকের আঘাতে জাহিদের হাত ভাঙ্গা। তাহলে কি বলবো না - পুলিশ আজকাল বেশ ক্রীড়ামোদী!!!
পুলিশ আজকাল ক্রীড়ামোদী, একটু অন্যভাবে।
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।