হ্যা এটা সত্য বর্তমান প্রজন্মের বেশির ভাগ মানুষ যেমন অনলাইনে ফেসবুক,ব্লগ ও অন্যান্য সংবাদ মিডিয়া বা নেটওয়ার্কে জড়িত তেমনি
বেশির ভাগই আছেন ছদ্মনাম নিয়ে । ছদ্মনামে রিস্ক কম সেটা ঠিক আছে তবে ছদ্মনামে আসল কমেনিউটিং এর মজা কম। আর এর আসল কারন হল ছদ্মনামে আপাকে আপনার আসল তথ্য চেপে যেতে হবে,আর আপনার ভাষা,ব্যবহারের কোনো মাত্রা থাকবে না যখন তখন উল্টা পাল্টা কথা লেখা ও কমেন্ট করা পাশাপাশি অনেক সময় অহেটুকো ক্যাচাল করা । ব্লগ ফেসবুক সোসাল কমিনিউটিং মানেই যেমন ক্যাচাল থাকবে তেমনি জ্ঞানের আলোও থাকবে ।
এখন আমি শুধু ক্যাচালই করে গেলাম কিন্তু আসল যে বিষয় জ্ঞান তার বিন্দু মাত্রা
অর্জন করতে পারলাম না,বা আমার দ্বারা অন্যে শুধু আঘাত ও কষ্ট পেল তাহলে আমার ব্লগিং বা ফেসবুক কমিনিউটিং করে স্বার্থ বা লাভ কি ? আর আমি যদি স্বনামে ব্লগিং,ফেসবুক বা সোসাল মিডিয়ায় জড়িত থাকি তাহলে আমাকে মেপে মেপে অথবা অনেক জ্ঞান ও পরিশ্রম
করে একটা কমেন্ট বা লেখতে হবে তাতে অল্প হলেও আমার নিজের এবং অন্যেরও জ্ঞান বাড়বে তাছাড়া ক্যাচালের সম্ভবনাও কম থাকবে। তাই আমি মনে করি নিজের স্বপরিচয়ে ব্লগিং বা ফেসবুকে অ্যাক্টিভ থাকাই ভালো এবং এটে করে নিজের সত সাহসের পরিচয়টাও দেয়া যায়,একে অপরের প্রতি কোনো ভুল ধারনাও থাকেনা। নিজের স্বনামে আমাদের ভয় কয়েকটা কারন তার মধ্যে প্রধান
কারন বর্তমান রাজনৈতিক ও ধর্ম প্রেক্ষাপট।আমি মনে করি যে বিষয় গুলো নিয়ে কমেন্ট করলে বা লেখলে ঝামেলা সেগুলো এড়িয়ে গেলেই হল।
আজকাল অনেককে দেখা যায় পুরুষ হয়ে মেয়েদের নাম নিয়ে আবার নারী হয়ে ছেলেদের ছদ্মনামে ব্লগ ফেসবুক সহ বিভিন্ন
সোসাল মিডিয়ায় জড়িত যা মোটেও উচিৎ নয় । ছদ্মনামে লেখালেখী করুন কোনো সমস্যা নাই তাই বলে এভাবে এতটা নিঁচে না নামলেও চলে।ভয় পেলে জয় করা সম্ভব নয়। একটা বিষয় একটু ভেবে দেখা যেতে পারে যেমন একজন লেখক ছদ্মনামে খুব পরিশ্রম
করে দশটি লেখা প্রকাশ করলেন তার মধ্যে দুটি লেখাই খুব জনপ্রিয় হয়ে উঠলো এমনো হতে পারে সে দুটি লেখার জন্য সে বড় মাপের
পুরুস্কারও পেতে পারেন কিন্তু তার ছদ্মনাম থাকার কারনে সেতো পুরুস্কার নিতে পারলেন নাই এমন কি সে তার লেখার কৃত্বিতও নিতে
পারলেন না, শুধু দেখে গেলেন তিনিই তার লেখার কথা আর কেউ তাকে চিনলেনও না। তাহলে কি লাভ হল ছদ্মনামে লেখে যদি নিজেকে অন্যের কাছে প্রকাশ না করতে পারলেন নিজের বিকাশ সম্পর্কে অন্যকে না জানাতে পারলেন ?
আমি খারাপ লেখি আর ভালই লেখি যাই লেখিনা কেন মনে হয় নিজের স্বনামে লেখাই ভালো।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




