somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র কোরআন তেলাওয়াতের নিয়ম

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কোরআন মুখস্থ করার উদ্দেশ্য না হইলে তেলাওয়াতের সময় তাড়াহুড়ো করিবে না।কোরআন পাক কে রেহাল কিম্বা বালিশ অথবা অন্য কোন উঁচু স্থানে রাখিবে।তেলাওয়াতের সময় কাহারো সহিত কথা বলিবে না।বিশেষ প্রয়োজন হইলে কালামে পাক বন্ধ করিয়া কথা বলিবে।অতঃপর আউজু বিল্লাহ পড়িয়া পুনরায় শুরু করিবে। মজলিসে সকলেই কাজে ব্যাস্ত থাকিলে চুপেচুপে পড়াই ভালো, নচেৎ জোরে পড়াই উত্তম।



মাশায়েখগন পবিত্র কোরআন তেলাওয়াত এর ছয়টি জাহেরি (প্রকাশ্য) আদব ও পাঁচটি বাতেনি (গোপনীয়)আদব উল্লেখ করিয়াছেন।



জাহেরী (প্রকাশ্য) আদব ঃ

১। গভীর শ্রদ্ধার সহিত অজু করিয়া কেবলামুখী হইয়া বসিবে।

২। পড়ার সময় তাড়াতাড়ি করিবে না,বরং ধীরে স্থিরে তাজবীদের সহিত পড়িবে।

৩।ক্রন্দনের চেষ্টা করিবে যদিও উহা ভান করিয়া হউক।

৪।রহমত ও আজাবের আয়াতের হক্ব আদায় করিয়া পড়িবে।

৫।রিয়া বা লোক দেখানোর ভয় হইলে বা অন্যের অসুবিধার আশংকা হইলে চুপেচুপে পড়িবে,নচেৎ জোড়ে পড়াই উত্তম।

৬। মিষ্টি সুরে পড়িবে।কারন হাদীছ শরীফে মিষ্টি সুরে পড়িবার অনেক তাকীদ আসিয়াছে।



বাতেনী(গোপনীয় আদবঃ

১।কালামে পাকের আজমত ও মহত্ব অন্তরে অনুধাবন করিবে যে কত বড় মহান এই কালাম সেই মহান মর্যদাসম্পন্ন আল্লাহ্‌ তায়ালার প্রতি অন্তরে গভীর শ্রদ্ধা রাখিবে।

২।শয়তানের প্ররোচণা ও চক্রান্ত হইতে অন্তর কে পবিত্র রাখিবে।

৩।অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া লজ্জত সহকারে পড়িবে।

৪।যখন যে আয়াত পড়িবে আপন অন্তর কে উহার অনুসারী করিয়া লইবে। যেমনঃ আজাবের আয়াত পড়িলে অন্তর প্রকম্পিত হইবে। রহমতের আয়াত পড়িলে অন্তর আনন্দে ভরিয়া যাইবে।

৫। উভয় কানকে এমন পর্যায়ে রাখিবে যেমন স্বয়ং আল্লাহ্‌ পাক কালাম করিতেছেন এবং ইহারা শুনিতেছেন।



আল্লাহ্‌ পাক আমাকে ও তোমাদিগকে ঐপ্রকার আদবেসমূহ তেলাওয়াত করিবার তৌফিক দান করুন (আমিন)

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×