জন্মান্তরের ক্ষুধা
১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের খোঁজে। ভাঙা পাঁচিলটার কাছে একটা শ্যামা পাখি। সজনে গাছের ভাঙা ডালে বসে আছে সে। কি এক অজানা অভিমানে ঘাড়টা পিঠের খাঁজে গুঁজে । এ বুঝি এক নীরব বিষাদ!
হঠাৎই কয়েকটা হিংসুটে কাক উড়ে এলো কোথা থেকে, খাবারে ভাগ বসালো। শালিকেরা অপ্রস্তুত।আর তখনই বেরসিক বৃষ্টি আবার জোরেশোরে নেমে এলো প্রকৃতিতে। এ যেন প্রকৃতির সাথে বাদল ধারার এক আদিম দুষ্টুমি।
পাখিরা একে একে উড়ে গেল নিরাপদ আশ্রয়ে, ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। কেবল একটা শালিক একমনে খুঁটে খুঁটে খেয়েই চলেছে— যেন আজন্মের তীব্র খিদে তার পেটের ভিতরে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা...
...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন