প্রচন্ড বৃষ্টি; সঙ্গে বাতাস। কিছুক্ষণ পরপর ঘটছে বজ্রপাতও। দুটি বজ্রপাতের মধ্যবর্তী সময়ে যে বৃষ্টি ঘরের চালের ওপর দিয়ে নেচে যায়, তা দারুণ ছন্দময়! এ ছন্দময়তা কারো কারো অর্ন্তদৃষ্টিতে ধরা দেয় একটু ভিন্নভাবে। টিনের চালে বৃষ্টি পড়ার ‘ঝমঝম’ স্বাভাবিক শব্দ নির্দ্দিষ্ট গতি থেকে হঠাৎ বেড়ে গেল। চলল কিছু সময়। আরো বেড়ে গেল এবার। খানিক পর আরো ...।
হঠাৎ বৃষ্টি পতনের ছন্দ পড়ে গিয়ে সেই প্রথমবারের স্বাভাবিক ‘ঝমঝম’ শব্দ। এরপর আবার বেড়ে গেল। চলল কিছু সময়। একটু পর আরো বেড়ে গেল। আরো...।
আবার বিপরীত অবস্থাও দেখা যায় কখনো কখনো। বৃষ্টি পতনের এই গতি-প্রকৃতি থেকে তুলে আনা একটি ছন্দ যার নাম ক্রমছন্দ। আরেকটু বিস্তৃত বললে বলতে হয় ক্রমযোগ ছন্দ ও ক্রমহ্রাস ছন্দ।
এ ছন্দের কবিতায় দেখা যায় স্তবকের প্রথম অংশের প্রথম লাইনের সাথে পরবর্তী লাইন সমূহ মাত্রার যে ব্যবধান নিয়ে এগিয়ে চলে, একই স্তবকের দ্বিতীয় অংশও স্ততবকের প্রথম অংশের সাথে মিল রেখে মাত্রার একই সমান ব্যবধান নিয়ে এগিয়ে চলে। এর ফলে ছড়া/কবিতার কাঠামোতেও আসে বৈচিত্রতা।
ক্রম ছন্দ’র প্রতিটি স্তবকে থাকতে হবে ছয় বা তার অধিক জোড় সংখ্যক পংক্তি বা লাইন। আর অন্ত্যমিল দেয়া হলে তা হবে প্রতিটি স্তবকের প্রথম অংশের প্রথম পংক্তির সাথে একই স্তবকের দ্বিতীয় অংশের প্রথম পংক্তির, প্রথম অংশের দ্বিতীয় পংক্তির সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয় পংক্তির এবং প্রথম অংশের তৃতীয় পংক্তির সাথে দ্বিতীয় অংশের তৃতীয় পংক্তির। এভাবে ক্রমান্বয়ে। যেমন:
স্বরবৃত্তের চালে ক্রমযোগ ছন্দ:
আসুন দাদা (৪)
হাত মিলিয়ে চলি (৪+২)
আগে ছিলাম একই ঘরে (৪+৪)
দু’জনইতো এখন প্রতিবেশি (৪+৪+২)
চাই না কাদা- (৪)
ছোঁড়াছুঁড়ি, বলি- (৪+২)
লোকে খারাপ বললে পরে (৪+৪)
হবে তখন নিজের ক্ষতি বেশি। (৪+৪+২)
(ছড়া- হাত মিলিয়ে চলি, গ্রন্থ: শিকল ভাঙার ছড়া, প্রকাশ: জানুয়ারী ২০১০ ইং)
প্রতিটি লাইনের পাশে পর্ব বিন্যাসিত এ ছড়াটির অন্ত্যমিলের ধরণ কখগঘকখগঘ।
স্বরবৃত্তের চালে ক্রমহ্রাস ছন্দ:
ধানের ক্ষেতে চাষীর গানে (৪+৪)
মনটা হারায় দূরে- (৪+২)
নদীর ঘাটে (৪)
গানের সুর-ই টেনে আনে (৪+৪)
চাষীর গানের পুরে- (৪+২)
সবুজ মাঠে। (৪)
চাষীর হাসি পাখির হাসি (৪+৪)
সবার ভালো লাগে (৪+২)
স্বপ্নে ভেসে- (৪)
বাংলাটাকে ভালোবাসি (৪+৪)
আমি সবার আগে (৪+২)
মিষ্টি হেসে। (৪)
(ছড়া- ধানের ক্ষেতে, পত্রিকা: কানামাছি, প্রকাশ: জুন ২০০৮)
প্রতিটি লাইনের পাশে পর্ব বিন্যাসিত এ ছড়াটির অন্ত্যমিলের ধরণ কখগকখগ ঘঙচঘঙচ।
অক্ষরবৃত্তের চালে ক্রমযোগ ছন্দ:
আকাশ ঢালে (৫)
তুলোর মতন (৬)
মেঘ মালারা ওড়ে (৫+২)
টিনের চালে (৫)
বিষ্টি পতন (৬)
মনো-বিষাদ পোড়ে। (৫+২)
(ছড়া- বিষ্টি, পত্রিকা: মাসিক সত্যপ্রবাহ, প্রকাশ: ফেব্রুয়ারী ২০০৪ ইং)
এ ছড়াটির অন্ত্যমিলের ধরণ কখগকখগ।
অক্ষরবৃত্তের চালে ক্রমহ্রাস ছন্দ:
গাছের পাতা ভিজে আছে জলে (৫+৪+২)
পাখির ঝাঁকে ভেজা বনে (৫+৪)
করছে ওড়াওড়ি (৫+২)
পালক ভেজা পাখিগুলো বলে (৫+৪+২)
খুশির ধুলো সবে মনে (৫+৪)
করবো ছোঁড়াছোঁড়ি। (৫+২)
প্রতিটি লাইনের পাশে পর্ব বিন্যাসিত এ ছড়াটির অন্ত্যমিলের ধরণ কখগকখগ।
মাত্রাবৃত্তের চালে ক্রমযোগ ছন্দ:
উদাহরণ দেয়ার জন্য ‘শিকল ভাঙার ছড়া’ গ্রন্থের ‘হাত মিলিয়ে চলি’ শিরোণামের ছড়াটিকে সামান্য পরিবর্তন করে নিম্নে দেখানো হলো-
আসুন দাদা (৫)
হাত মিলিয়ে চলি (৫+২)
আগে ছিলাম এক সাথে (৫+৪)
দু’জনইতো মোরা প্রতিবেশি (৫+৪+২)
চাই না কাদা- (৫)
ছোঁড়াছুঁড়ি, বলি- (৫+২)
লোকে খারাপ ভেবে নিলে (৫+৪)
হবে তখন নিজ-ক্ষতি বেশি। (৫+৪+২)
প্রতিটি লাইনের পাশে পর্ব বিন্যাসিত এ ছড়াটির অন্ত্যমিলের ধরণ কখগঘকখগঘ।
মাত্রাবৃত্তের চালে ক্রমহ্রাস ছন্দ:
অক্ষরবৃত্ত ও স্বরবৃত্তের চালের পাশাপাশি মাত্রাবৃত্তের চাল দিয়েও ক্রমহ্রাস ছন্দকে দেখা যাক।
জামদানী আমাদের গর্ব (৪+৪+৩)
বুক ভরা ইতিহাস (৪+৪)
সুতোয় বোনা (৫)
বাংলার আলোকিত পর্ব (৪+৪+৩)
মনে দোলে সাদা কাশ (৪+৪)
সুখো-দ্যোতনা। (৫)
এ কবিতাটির পর্ব বিন্যাস প্রতিটি লাইনের পাশে লক্ষ্যণীয়। আর অন্ত্যমিলের ধরণ কখগকখগ।
(এ প্রবন্ধের সব কবিতা/ছড়া প্রাবন্ধিকের)
আলোচিত ব্লগ
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।