০১
ম্যানেজমেন্ট এর ছাত্র টোকাইমামা ক্লাসরূম এর পাশের করিডোরে একটা মেয়েকে জড়িয়ে ধরল
মেয়ে অবাক হয়ে বলল এটা কি হল???!!!
টোকাই মামা : ‘ ডাইরেক্ট মার্কেটিং জানু’
মেয়ে ঠাশ করে টোকাই মামার গালে এক চর বসিয়ে দিলো!!
টোকাই মামা : এটা কি হল??
মেয়ে : ‘ কাস্টমার ফিডব্যাক” !!!!
___________________________________
০২
নতুন উপায়
ছেলেঃ আপনি দেখতে ঠিক আমার স্ত্রীর মত।
মেয়েঃ তাই!! আপনার স্ত্রীর নাম কি?
ছেলেঃ আমি এখনো বিয়ে করি নাই।
মেয়েঃ (লাজুক হেসে) আপনি অনেক দুষ্ট!!!”
শিক্ষনীয় বিষয়ঃ সবসময় নতুন নতুন উপায়ে propose করার চেষ্টা করুন…ফলাফল পেলেও পেতে পারেন
_________________________________
০৩
দুই বন্ধুতে গল্প হচ্ছে।
১ম বন্ধু: হেঃ হেঃ…জানিস, আমার মাথায় কত বুদ্ধি? বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে!
২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি!
১ম বন্ধু: কীভাবে?
২য় বন্ধু: মধুচন্দ্রিমায় আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!
______________________________________
০৪
কুমির রচনা:
ক্লাস থ্রীর এক ছেলে প্রথম সাময়ীক পরীক্ষার সময় ‘কুমির’ রচনা শিখেছে।সমস্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়েফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার রচনা এলো বাবামায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সে লিখলো- বাবা মা আমাদের জন্ম দেয়। তারা আমাদের লালন পালন করে। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে।এর চোখ গোল গোল।কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা,খাজ কাটা…দশ পৃষ্ঠা শেষ।
এরপরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। সে লিখল- আমার প্রিয় শিক্ষক এর নাম মোহাম্মদ আসাদ। তার চোখ গুলো গোলগোল। কুমিরেরও চোখ গোলগোল। জেনে… রাখা ভালোযে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা,খাজ কাটা…দশ পৃষ্ঠা শেষ।
শিক্ষক দেখলেন এতো ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশীর যুদ্ধ। লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।
তো ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এইযুদ্ধে নবাব সিরজুদ্দৌলা তার সেনাপতিমীরজাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন।জেনে রাখা ভালোযে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চোখ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা, খাজ কাটা…দশ পৃষ্ঠা শেষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



