somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতা কখনো জন্ম নেয় না, জনতা নেতা তৈরি করে

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ রুমী স্কোয়াড এর আমরণ অনশণরতদের পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে শাহবাগের এক যোদ্ধার প্রশ্ন ছিল, ওরা কারা??
প্রশ্নকারীকে ব্যক্তিগতভাবে আমি প্রচন্ড শ্রদ্ধা করতাম, তার লেখা আমার হ্নদয়ে দাগ কাটতো।
তার মত একজন ব্যক্তি যখন সাদাত হাসান নিলয়কে চেনেন না তখন আমাকে মুখ খুলতেই হয়। বলতে বাধ্য হই, নিলয় রণাঙ্গনের সেই পরিক্ষিত সৈনিক যে ইনহেলার নিতে নিতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগানের লিড দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রগতিশীল শিক্ষার্থীর নিকট ৬ ফুট উচ্চতার এই কালো ছেলেটি পরিচিত। তার পরিচয় তিনি সাম্যবাদী সমাজ নির্মাণের দাবিতে পুলিশের লাঠির সামনেও স্লোগান দিত।
একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী দেওয়ার সময় জামায়াত-শিবিরের নিষিদ্ধের দাবিতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তোলা স্লোগানে প্রকম্পিত হত শহীদ মিনার, স্মৃতিসৌধ চত্বর।

নিলয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রগতিশীল ছাত্র জোটের অন্যতম নেতা। থাকতেন একুশে হলের শহীদ রফিক ব্লকের পঞ্চম তলায়। ওখানে গিয়ে জেনে আসুন ভ্রমন প্রিয় এই ছেলেটি, কখনো জামায়াত-শিবিরের পক্ষে কথা বলেছে কিনা??

আপনারা নিলয়কে চেনেন না?? প্রজন্ম চত্বরের শহীদ জননীর ম্যুরাল তোলার দায়িত্বে যে কালো ছেলেটি ছিল তাকে কি চিনতে পারেন, যে ছেলেটির অনুরোধে সন্ধ্যার আলো নিভিয়ে দিয়েছিলেন, ম্যুরালের আলোয় যে ছেলেটি শাহবাগ চত্বরকে আলোকিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, তার নাম সাদাত হাসান নিলয়।

সেই নিলয় এখন রাষ্ট্রপতির নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করতেই আপনারা তাকে ভুলে গেলেন। প্রশ্ন তুললেন তার পিতার পরিচয় নিয়ে।

নেতা কখনো জন্ম নেয় না, জনতা নেতা তৈরি করে। সময়ের প্রয়োজনে জনতা যতি নিলয়,শুভ্র এবং দ্বীপকে বাংলার নেতা হিসেবে জন্ম দেয়, তবে তাদেরকে মেনে নিতে আমার কোন দ্বিধা নেই। কারণ নেতা যদি সঠিক নির্দেশনা দিয়ে জনতাকে বিজয় উপহার দিতেই পারেন, পারেন জামায়াত-শিবির মু্ক্ত বাংলা উপহার দিতে তাহলে আপনার সমস্যা কোথায়??

জামায়াত-শিবিরের রাজনীতি এবং ধর্ম ভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধে নিলয়দের সকল দাবির প্রতি আমার আকুন্ঠ সমর্থন আছে, যেমন সমর্থন ছিল প্রজন্ম চত্বরের দাবির সাথে। আমি নিলয়কে চিনি না, চিনতে চাই তরুন প্রজন্মকে যারা নিজেদের জীবন দিয়ে আমার দাবিকে আদায়ের সংগ্রাম করছে।

বিপ্লবী মরে, কিন্তু বিপ্লব কখনো মরে না। বিপ্লবের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হয়। এটা নিলয়রা জানে।
আমি নিজে আপনাদের আন্দোলনে যোগ দিতে পারিনি, তবে আপনাদের অর্পিত দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে দ্বিধান্বিত হব না।

জয় আপনাদের হবেই। শহীদ রুমি স্কোয়াড বেঁচে থাকুক প্রতিটি বাঙ্গালীর চেতনায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×