somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেদের তৈরী ফাঁদে আটকে পড়ছে বিএনপি!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেদের তৈরী রাজনীতির ফাঁদে আটকে পড়তে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে বিরোধী দলীয় জোট একের পর এক হরতালের মত কর্মসূচী দিয়ে যাচ্ছে। দলগুলোর ডাকা হরতাল ও সহিংসতা বাড়তে থাকলে যেকোন সময় দেশে জরুরী অবস্থা জারী হতে পারে । রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জরুরী অবস্থা জারি হলে বিরোধী দলই নানান নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হবে। ফলে, সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়ে যাচ্ছে বিএনপি-জামায়াত জোটের দলগুলো।

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীতে ভেঙ্গে পড়ছে আইনের শাসন, বিঘ্নিত হচ্ছে জানমালের নিরাপত্তা। পুলিশের উপর আক্রমণ, অস্ত্র লুট, থানায় বোমা হামলা বিরোধী দলের হরতাল পালনের অনুষঙ্গ হয়ে উঠেছে। পর্যবেক্ষণে দেখা যায়, বিরোধী দলের হরতাল ও সহিংসতা সত্ত্বেও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবেই নিজেদের গুটিয়ে নিয়েছে। পুলিশ ও সরকারের কাছে সহিংসতা নিয়ে আগাম তথ্য থাকলেও প্রতিরোধে নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। ফলে, অনেকেই অনুমান করছেন, সরকার পরিকল্পিতভাবেই বিরোধী দলকে সহিংসতা ঘটাতে দিচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, সহিংসতা চলতে থাকলে দেশে জরুরী অবস্থা জারী হতে পারে। সরকার জরুরী অবস্থা ঘোষণার চেষ্টা করছে এমন অভিযোগ তুলেছে বিএনপিও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন সরকার দেশে জরুরি অবস্থা জারির পায়তারা করছে।

অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের প্রথম দিকে বিরোধীদলের ডাকা হরতালগুলো প্রতিরোধে রাজপথে ছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু মার্চের শেষে ও এপ্রিলে বিএনপির দেওয়া হরতালের প্রতিবাদে আওয়ামী লীগকে রাজপথে সক্রিয় থাকতে দেখা যায়নি। যতই সময় যাচ্ছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কমে আসছে বিরোধী দলের কর্মসূচীতে প্রতিরোধ। অন্যদিকে, সময়ের সাথে সাথে সহিংস হয়ে উঠছে বিএনপি-জামায়াত জোট।

বছরের শুরুতে পুলিশের উপর হামলার ঘটনা তুলনামূলকভাবে কম হলেও চলতি মাসেই বিএনপি-জামায়াত জোটের কর্মীরা একের পর এক নির্মম হামলা চালিয়েছে পুলিশের উপর। পুলিশের উপর এই নির্মম হামলার সংবাদ প্রচার পেয়েছে বিভিন্ন মাধ্যমে। ফলে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ফলে রাজনীতি বিশ্লেষকদের দাবি, এইভাবে সহিংসতা বাড়তে থাকলে যেকোন সময় জারি হতে পারে জরুরী অবস্থা।

নির্বাচনকে সামনে রেখে জরুরী অবস্থা জারী হলে বিএনপি-জামায়াত জোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে। দলটির অনেক বর্ষীয়ান নেতাকর্মী কারাবন্দী আছেন। দুর্নীতিসহ নানান অভিযোগে জর্জরিত তারেক জিয়া দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি হলে বিরোধী দলগুলোর রাজনীতির পথে আরো একটি প্রতিবন্ধকতা যুক্ত হবে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
সূত্র: http://www.notun-din.com
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×