somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশরাফুল না দায়ী প্রথম আলো ও বাংলাদেশের মিডিয়া

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের ‘আশার-ফুল’। অতিরিক্ত ভারত প্রীতির কারণে তাকেই আজ খলনায়কে পরিণত করলো বাংলাদেশের মিডিয়াগুলো। কিন্তু আপনাদের কি মনে আছে কে বা কারা তাকে এই উপাধি দিয়েছিল?? আপনি ঠিকই ধরেছেন, তাকে এই উপাধি দিয়েছিল বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও উৎপল শুভ্র গংরা। http://www.notun-din.com/?p=2949, http://www.notun-din.com/?p=2930 ।

সেই আশার-ফুলকে আজ বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘কলঙ্গ’ বানিয়ে ছাড়লো প্রথম আলো এবং শীর্ষ মিডিয়াগুলো। আশরাফুল যখন ২০০১ সালের ৮ সেপ্টেম্বর শ্রীলংকায় সর্ব কনিষ্ট খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছিলেন তখন তাকে মাথায় তুলে নেচে ছিলেন উৎপল শুভ্র (পড়ুন ভূৎপল শুদ্র)। সংবাদপত্রগুলো আশরাফুলকে তৈরি করলেন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের প্রথম সুপারস্টার আশার-ফুল।

দৃশ্যপট, ২০১৩। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেই আইসিসির তদন্ত দলের সামনে আশরাফুল। তদন্ত দলের ঢাকা ত্যাগের সাথে সাথেই মাঠে প্রথম আলো এবং উৎপল শুভ্র। আশরাফুলকে নিয়ে বানাতে লাগলেন একের পর এক গল্প। নানান সূত্রের নামে কিন্তু সূত্র চিহ্নিত না করেই এরা প্রকাশ করতে থাকলো একের পর এক কলঙ্গজনক গল্প।

আশরাফুলকে ঢাকা দলের মালিকরা ম্যাচ ফিক্সিং এ বাধ্য করলেও তারা রয়ে গেলেন ধরা ছোয়ার বাইরে। সাজা ভোগ করতে হচ্ছে আশরাফুলকে। উৎপল শুভ্রের মত একজন খেলা বিশেষজ্ঞ প্রতিবেদক কী জানেন না, কোন দলের মালিকের বিরুদ্ধে কথা বলে দলে থাকা যায় না। তিনি কী জানতেন, বিপিএলের দ্বিতীয় আসরে এ ক্যাটাগরির খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হয়েছিল তাদের আশার-ফুল। তারা কী বোঝেন না, খেলা পাগল একটি ছেলেকে খেলার জন্য মালিকের কথা মত দুই ওভার মেডেন দিতেই পারে। আর কেনই বা দিবেন না, যেখানে দলের মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, সেখানে মালিকের নিজের ক্রিকেট আনন্দের জন্য তো তার পছন্দের খেলোয়াড় দিয়ে দুই ওভার বল করানোই যায়। উৎপল শুভ্র কী এগুলো জানতেন না। যদি জানতেন, তবে কেন তিনি এবং তার দোসররা আশরাফুলের জীবনকে এমন হুমকির মুখে ফেললেন।

আমাদের মিডিয়া ভারতের ইস্যু নিয়ে বেঁচে থাকে এটা স্বাভাবিক। ভারতে ধর্ষণের সংবাদ প্রকাশের পর আমাদের মিডিয়াগুলো ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। এখন তারা আর ধর্ষণের সংবাদ প্রকাশ করেন না। মানে কি, দেশে ধর্ষণ কমে গেছে।
তারা এখন লেগেছে, ক্রিকেটে জুয়া নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ম্যাচ ফিক্সিং ধরা পড়ার পরেই প্রথম আলো এবং সকল মিডিয়া বিপিএলের পাতানো ম্যাচ নিয়ে উঠে-পড়ে লাগল। যেন, ভারতের ক্রিকেট বোর্ডের দামি মোতাবেক তাদেরকে প্রমাণ করতেই হবে বিপিএলে ম্যাচ পাতানো হয়। আর এই কাজ কে করে, কার নাম দিলে সবচেয়ে বেশি প্রচার পাওয়া যাবে?
চিন্তা কেন, আশার-ফুল আছেন না? বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। তাই তিনিই হলেন ‘বলির পাঠা’।

একদিকে খুশি ভারতের ক্রিকেট বোর্ড, বাড়ছে পত্রিকার কাটতি। সমস্যা কোথায়, দেশের সম্মান ক্ষুন্ন হোক, বা হোক না আশরাফুলের মত একজন মানুষের জীবনের চরম ক্ষতি। আমাদের তো কোন ক্ষতি হচ্ছে না।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×