একজন নিজেকে হত্যা করে আর একজন অন্য হত্যায় প্ররোচিত করে। আশরাফুলকে নিয়ে প্রথম আলোর প্রচারণা দেখে এই প্রশ্নটিই সামনে এসেছে। আইপিএলকে বাজার করে দিতে এবং ট্রান্সকম গ্রুপের ব্যবসা বাঁচাতে আশরাফুলকে নিয়ে যেভাবে প্রথম আলো এবং উৎপল শুভ্র গংরা প্রচারণায় নেমেছেন তাতে একথা বলাই যায়, আশরাফুলকে আত্মহত্যা করতে বাধ্যই করবে প্রথম আলো ও উৎপল শুভ্র গংরা।সূত্র: http://www.notun-din.com/?p=3086
প্রথম আলো ৬ জুন হেনসি ক্রেনিয়ে থেকে আশরাফুল; ক্রিকেটে ফিক্সিং, নিয়ে একটি প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে। যেখানে হেনসি ক্রনিয়ে কে নিয়ে লেখা হয়েছে। এমনকি আশরাফুল যে ম্যাচ পাতানোর সাথে জড়িত তা নাকি জেমি সিডন্সও জানত বলেই দাবি পত্রিকাটির।
কিন্তু এখন কেন প্রথম এসব করছে। কেন আগে থেকেই তারা সংবাদ প্রচার করল না। নাকি ট্রান্সকম গ্রুপ ফ্লাডলাইটের কাজ না পাওয়ায় বিসিবিকে নিজের জোর এবং ক্ষমতা দেখাতে আশরাফুলকে নিয়ে যুদ্ধ করছে প্রথম আলো এবং উৎপল শুভ্র। অভিযোগ আছে, উৎপল শুভ্র আইপিএলের নিকট থেকে টাকা নিয়ে বিপিএলকে ধ্বংস করার অভিযানে নেমেছে।
কিন্তু পত্রিকাটি প্রচারণা দেখে মনে হচ্ছে, আশরাফুলকে তারা মানসিকভাবে খুন করেই ছাড়বে। তাকে নিয়ে একের পর এক সংবাদ প্রচার করে তাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হবে, যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। প্রথম আলোর এই প্রচারণা বজায় থাকলে আমরা অচিরেই শুনতে পাব, নিজের দোষ দুর করতে আত্মহত্যা করেছেন আশরাফুল। কিন্তু আমরা তা চাই না, প্রথম আলো ও উৎপল এবার তোমরা ক্রান্ত হও। ছেলেটাকে নিজের মত করে বাঁচতে দাও।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



