হয়ত ক্ষমতা নয় সামরিক শাসন। এই চিন্তাকে বাস্তবে রুপ দানের লক্ষ্যে এগিয়ে চলেছে আওয়ামী লীগ। যে |করেই হোক ক্ষমতায় টিকে থাকতেই হবে , এই বাক্যকে সামনে রেখে এগিয়ে চলেছে আওয়ামী লীগ। আর এ জন্যই আগামী সংসদ নির্বাচনে নিজেদের জয় লাভের নীল নকশা করেছে আওয়ামীলীগ। আগামী নির্বাচনে যেভাবেই হোক জয় লাভ করতেই হবে আওয়ামী লীগকে। আর এই লক্ষ্যকে সামনে রেখে দলটি সংসদের স্পিকার হিসেবে নিয়োগ দিয়েছে শেখ হাসিনা অতি স্নেহের শিরীন শারমিন চৌধুরীকে । একইভাবে দেশের রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ আব্দুল হামিদকে।
খবর: http://www.notun-din.com/?p=3005
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদদের নিকট ঘোষনা দিয়েছেন আগামী ২৫ শে অক্টোবর সংসদ ভেঙ্গে দেওয়া হবে। এর পরে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে অন্তর্বতীকালীন সরকার। এই সরকারের প্রদান হিসেবে শেখ হাসিনা নাম শোনা যাচ্ছে। যদি তিনি এই সরকারের প্রধান হন তাহলে আওয়ামী লীগের নীল নকশার ষোল কলা পূর্ণ হবে।
বিএনপি এবং ১৮ দলীয় জোট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার আন্দোলন করলেও তাদের দাবি কানে তুলছে না সরকার। আইন করে এই ব্যবস্থাকে বাজেয়াপ্ত করেছে আওয়ামী লীগ। সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনে দেশকে সেনা শাসনের দিকেও ঠেলে দিতে পারে। যদি দেখা যায়, আওয়ামী লীগের সরকার গঠন করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না তবে রাষ্ট্রপতিকে দিয়ে দেশে সামরিক শাসনও জারি করতে প্রস্তুত দলটি। আর এভাবেই দেশের গণতন্ত্রকে হলা টিপে হত্যার পরিকল্পনা কেরে চলেছে আওয়ামী লীগ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



