একটি ভুল কি ক্ষমার যোগ্য নয়?
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাষ্ট্রপতি পদে মেরুদণ্ডহীন ইয়াজউদ্দিনের পরিবর্তে স্থিতধী জিল্লুর রহমান একটি ইতিবাচক পরিবর্তন। প্রাচ্যের জেন কবিদের মতো ছোট-ছোট বাক্যে গূঢ়কথা বলতে জানেন নয়া রাষ্ট্রপতি। বাচাল রাজনীতিকরা তার কাছ থেকে এই পাঠটি নিতে পারেন।
তার মানে এই নয়, জিল্লুর রহমানের সব কথাই নির্ভুল। মানুষ মাত্রই ভুল করে। শেখ হাসিনারও অনেক ভুল আছে। কিন্তু কয়েকদিন আগে জিল্লুর রহমান বলেছেন ‘আমার নেত্রী জীবনে কোনওদিন ভুল করেননি’। রাষ্ট্রপতি হওয়ার দিনও কথাটি পুনরাবৃত্তি করেছেন তিনি। তাতে রাষ্ট্রপতির নিরপেক্ষতা কিঞ্চিত প্রশ্নবিদ্ধ হয়েছে।
বাঙালির মহত্তম নেতা মুজিবেরও ভুল ছিল। তাতে মুজিবের উচ্চতা খর্ব হয় না। বরং ‘বঙ্গবন্ধু জীবনে কোনওদিন ভুল করেননি’ বললেই মুজিবকে ছোট করা হয়। যিনি তা করেন, তিনি নিজেও ছোট হন। ‘আমার নেত্রী জীবনে কোনওদিন ভুল করেননি’ বলে জিল্লুর রহমান ছোট হয়েছেন। কবি মৃণাল বসু চৌধুরীর একটি বিখ্যাত পঙ্ক্তি আছে ‘একটি ভুল কি ক্ষমার যোগ্য নয়?’। ঐরকম কিছু বলে রাষ্ট্রপতি তার ভুলটি সংশোধন করে নিতে পারেন। আবার ‘সীমিত ক্ষমতা’বলে একের পর এক ভুলওঃ। কোনটা করেন, দেখার অপেক্ষায় থাকলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন