দুই বাংলাদেশী নাবিক সোমালি জলদস্যুদের কবল থেকে ফিরে এসেছেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারত মহাসাগর ও এডেন উপসাগরে সোমালি জলদস্যুদের একের পর এক জাহাজ ছিনতাইয়ের ঘটনা এখন বিশ্বের প্রায় সবাই জানে। কিন্তু এসব জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের মধ্যে যে অনেক বাংলাদেশীও আছে তা হয়ত অনেকেরই অজানা । কিন্তু গত ১৮ নভেম্বর বাংলাদেশী ক্যাপ্টেন মোঃ বায়েজিদ যুক্তরাজ্যে নিবন্ধিত জাহাজ এমভি বিসকাগলিয়া নিয়ে এডেন উপসাগর দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে সোমালিয়া উপসাগরে পোঁছাতেই অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সোমালিয়ো জলদস্যু ওই জাহাজ আক্রমণ করে। পরে জাহাজ থেকে গরম পানি ছুঁড়ে আর পাইরো টেকনিক নামে বিভিন্ন প্রকার আত্মরক্ষার কৌশল ব্যাবহার করেও জলদস্যুদের হাত থেকে জাহাজটি রক্ষা করতে ব্যর্থ হন তিনি। জাহাজের সব ক্রুকে আটক করে জলদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। খবর ইউএনবির।
মুক্তিপণ আদায়ে চলতে থাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন নির্যাতন। দীর্ঘ ৫৬ দিন পর মুক্তিপণ দিয়েই রেহাই পান তিনি। শুধুমাত্র মুসলমান হওয়াতেই প্রাণে রক্ষা পান বায়েজিদ। তবে মার্কিন, ভারতীয় ও বৃটিশ ক্যাপ্টেনরা প্রাণে রক্ষা পান না বলেও জানান তিনি। বায়েজিদের মত ক্যাপ্টেন আবুল মাসুমও তার জাহাজ এম্ব্রোসিয়া নিয়ে দুবার জলদস্যুদের হাতে আটকা পড়েন। জানা যায়, তাদের মত অন্তত দশ হাজার বাংলাদেশী মেরিন এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। তবে সাম্প্রতিক এসব ঘটনায় অনেকেই চাকরি ছাড়তে শুরু করেছে বলে উদ্বেগ তাদের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন