
বেইজ
প্রথমে মুখ ভালোভাবে ক্লিনজিং মিল্ক বা পানি দিয়ে পরিষ্কার করে নিন। তারপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে কনসিলার লাগান।
এবার ফেসপাউডার ও প্যানকেক লাগিয়ে মুখে পানির ছিটা দিয়ে পাফের সাহায্যে ভালো করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।
মুখে যে টোনের প্যানকেক লাগিয়েছেন তার থেকে দুই টোন গাঢ় রঙের প্যানকেক নাকের দুই পাশ ও চিবুকের হাড়ে লাগিয়ে নিন।
বেইজ ভালোভাবে বসাতে সবশেষে লাগাতে পারেন ট্রান্সল্যুসেন্ট পাউডার বা কমপ্যাক্ট।
ব্লাশঅন
চিক ও চিনে ব্রাউন কালারে ব্লাশঅন লাগান। খেয়াল রাখবেন, ব্লাশঅনটা যেন খুব হালকা হয়।
আইস
গোল্ডেন কালারে আইবোন হাইলাইট করে চোখের পাতায় হালকা ব্রাউন ও গোল্ডেন কালারের আইশ্যাডো এঁকে নিন। আইল্যাশ লাগিয়ে ঘন করে মাশকারা লাগান। এবার চোখের উপরের পাতায় ও নিচে কাজল লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।
হেয়ার স্টাইল
মাঝে সিঁথি করে সামনের চুল ঢেউয়ের স্টাইলে বাঁধুন। আর পেছনের চুল বেণী করে খোঁপার চারপাশে কাঁটা দিয়ে লাগাতে পারেণ। হাতে কয়েক গাছি চুড়ি, গলায় মালা, কানে দুল এবং খোঁপায় কাঁটা পরে হয়ে উঠুন টাইম ফ্রেমে বাঁধিযে রাখা কোনো স্বপ্নের নারী।
লিপস
ডিপ ব্রাউন লিপ লাইনার দিয়ে প্রথমেই ঠোঁট এঁকে নিন। তারপর ডিপ ব্রাউন বা মেরুন কালারের লিপস্টিক দিয়ে সম্পূর্ণ ঠোঁট ভরাট করে নিতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


