সাত সাগর তের নদী দিয়ে পারি
পেয়েছিলাম তোমায় আমি ওগো বঙ্গ ললনা।
হৃদয় নিংড়ে, মন উজার করে বেসেছিলাম ভালো,
কি দিলে গো আমায় তুমি, শুধুই ছলনা।
আমায় করেছো তুমি নিঃস্ব সর্বহারা
কি ভাবে তুমি হলে এমন হৃদহারা?
আমার প্রতিটা রজনী কাটে বিনিদ্র নয়নে,
ভুলিতে পারি না এক মুহূর্তও তোমায় অবচেতনে।
তোমার ফুল বাগিচায় ছিলাম আমি ভ্রমর নয়তো ফুলমালি,
আজ তোমার বাগিচায় কতশত ভম্রর আর আমি তোমার চোখের বালি!
আমার ভালবাসাকে করে বার বার অপমান,
তুমি আজ কতো নারী লোভী ধর্ষককে বকে লয়ে নির্দয় আদিমতায় আটখান।
একদিন বুঝবে কেও এসেছিল তোমার জন্য নিয়ে প্রেমের পশরা,
সেদিন আর সময় থাকবে আমার, আমি হব তোমার অধরা।
আজ বুজি এই ধরাতে সত্যিকারে প্রেমের নেই দাম,
সবাই প্রেমেরে করছে প্রতিনিয়ত খোলাবাজারে দরদাম।
জানিনা আর কত আমার মতো নিয়তির সউদাগর দিতে পারবে কিনা প্রেম পাথারে পাড়ি,
পাব কিনা সত্যিকারের প্রেয়সি মনের সেই কাউকে? যে দিবে অমিয় প্রেমের সুধা বারি।
সেই দিনের জন্য কাটুক আমার শত সহস্র রজনী দিবা চিরন্ময়,
আমি শুধু ভাবি এই শ্বাসত প্রেমের হোক অবশেষে চিরন্তন জয়..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


