নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভবন ধস: বিদেশিদের সহায়তা প্রত্যাখ্যান বাংলাদেশের
ঢাকা: ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সন্ধান সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার ব্রিটেনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ওই সূত্র জানায়, গত বুধবার (২৪ এপ্রিল) আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়। দুর্বলভাবে সজ্জিত স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজছেন জীবিতদের।
কূটনৈতিক বিভিন্ন সূত্র জানায়, দুর্যোগে অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহে বিদেশিদের প্রস্তাব গত সপ্তাহে প্রত্যাখ্যান করা হয়। যদিও এ সহায়তা নিলে আরো প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে ওই সূত্র। নথিতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উভয় মন্ত্রণালয় থেকে সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তারা আশঙ্কা করছিলেন, এ প্রস্তাব গ্রহণ করলে তাদের জাতীয় অহংকার ভুলুণ্ঠিত হবে। নথিতে বাংলাদেশি কর্মকর্তাদের সহায়তা গ্রহণে সম্মত করাতে কূটনৈতিক তৎপরতার কথা বলা হয়েছে।
-----------------------------------------
এইডার মানে কি দাঁড়ালো? আমাদের সরকার বাহাদুররা বিপদের সময় কিংবা জাতীয় দুর্যোগেও ফুটাঙ্গি রাখে জবর।
আমারো প্রশ্ন সরকারের এই অবহেলার মানেটা কি? আমাদের ভোট টা আপনারদের প্রিয়, আমাদের জানতটার মূল্য নাই কানাকড়ির। আমাদের রাজনীতিবিদ রা কি ফ্রাঙ্কস্টাইনের দৈত্য হয়ে যায় নি তো?
আমার ব্লগার সহকর্মীদের কাশি দেবার আমন্ত্রণ রইল। প্লিজ পাদা কিংবা ভাদা কিংবা দলকানা মানসিক পাগলদের এখানে কাশি দেবার দরকার নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


