ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রাম থেকে অপহৃত কাপড় ব্যবসায়ী নিখিল হালদারকে পুলিশ দুইদিনেও উদ্ধার করতে পারেনি। বুধবার মধ্যরাতে অস্ত্রধারীরা নিখিলকে অপহরন করে। অতহৃত নিখিলের স্ত্রী অঞ্জলী হালদার জানান, অপহরণের পর থেকেই সন্ত্রাসীরা মোবাইলে মামলা বা পুলিশকে জানাতে বারণ করেছে। তারা ১০ লাখ টাকা পেলে নিখিলকে মুক্তি দেবে বলে জানায়। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, হিঙ্গেরপাড়া গ্রামের নিরাপদ হালদারের ছেলে পুরাতন কাপড় ব্যাবসায়ী নিখিলকে অপহরণের কথা পুলিশকে কেও জানায় নি। তিনি আরো জানান, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিখিলের বাড়িতে যায়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে তারা কোন রকম তথ্য দিতে চাচ্ছে না। অপহৃত নিখিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালাচ্ছে বলে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান। পুলিশের একটি সুত্র জানায়, হিঙ্গেরপাড়া, বরশিখালী ও চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা এলাকার সন্ত্রাসীরা নিখিলকে অপহরন করতে পারে। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
হরিনাকুন্ডুর কাপড় ব্যবসায়ী নিখিল অপহৃত ১০ লাখ টাকার মুক্তিপন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।