শারাবী ...
জানি না কখন প্রাণ করেছি প্রণয়ের শারাব।
এ স্বচ্ছ নয়ন,এ মেঘ কালো কেশ,এ আবরণী-
আছে যে আজ মজলিশে মসনদ হয়ে।
কসম যে খোদার ,তিনি করেছেন সবটুকু -
যতটুকু করার কথাছিল এ বান্দার সমীপে।
তথাপী,
পথ ও পথিকের মাজে আজ গতি প্রণয়ের।
আজ লক্ষ্য শারাবের,প্রণয়ের শারাবের ।
আমার শারাব চা্ই , শ্রবণের শারাব চা্ই।
আমার স্বচ্ছ নয়নের স্বপ্ন চা্ই ।
রাতের গহীনে শীতল নিরবতার মাজে-
আমার মেঘ কালো কেশের বিস্তার চা্ই ।
আমি উচ্ছাস পূর্ণ জীবন চাই শ্রাবণ।
বৈশাখী রোদ্রের প্রখরতায় আমি শীতল ঝর্ণা চাই।
নরম মিত্রিকার বুকে নব শশ্যের চাষী হতে চাই।
এ স্বচ্ছ নয়ন,এ মেঘ কালো কেশ,এ আবরণী-
এ শারাবী গতি প্রণয়ের দুয়ারে ব্যর্থ নয় সবই ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



