somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না B-))

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না। যৌবন শেষ হয়ে গেলে যেমন আছে ভায়াগ্রা, তেমন ব্লগের হিট কমে গেলেও হিট বাড়ানোর জন্য আছে নানা উপায়। সেই ব্লগের জন্মলগ্ন থেকে হিট ব্লগাররা মনে আনমনে আপনমনে এসব উপায় এপ্লাই করে আসছেন। আসুন তবে জেনে নিই কিভাবে ফিরে পাবেন ব্লগের হারানো হিট।

উপায় নম্বর ০১:
সেরা ব্লগারদের নিয়ে পোষ্ট দিন। সেখানে আপনার পছন্দের অপছন্দের (আপনার দরকার হিট বাড়ানোর, পছন্দ অপছন্দ বাছাই করার টাইম আছে?) ব্লগারদের নিয়ে একটা পোষ্ট দিন। ভুলেও পোষ্টের শিরোনামে লিখতে যাবেন না যেন “আমার প্রিয় সেরা বিশ ব্লগার”। এই উপায়টা নিয়ে পরে বলছি। আপনি পোষ্টের শিরোনাম দিবেন এরকম “সামুর সেরা বিশজন ব্লগার”। এবার প্রত্যেক ব্লগার নিয়ে ভালো ভালো কথা লিখুন দু চার লাইনে। তারপর আর কোন কাজ নেই, কেবল হিট গুনুন মশাই। এবার আসুন, কেন ঐ শিরোনাম দিতে মানা করেছি। আপনার পছন্দ কথাটা বললে কারো কিছু বলার নেই। কিন্তু যখনই বলবেন সামুর সেরা তখন সবার বলা আছে। সবাই আসবে, কমেন্টস করবে, ক্যাচাল করবে, আলোচনা করবে। আর আপনার পোষ্ট হিট হবে। এরকম পোষ্টে কিছু নতুন নিক এসে আপনার লিষ্টে অমুক তমুকের নাম নাই কেন জানতে চাইবে। আমি কিন্তু বলছি না এসব নিক অমুক তমুকের মাল্টি নিক। চাইলে আপনার পোষ্টে আপনিই আপনার মাল্টি নিয়ে আপনার পক্ষে ঝাপিয়ে পড়ুন!

সাবধানতা: সেরা বিশ ব্লগারের মধ্যে আপনার সন্দেহের মধ্যে যেসব মডু পড়ে তাদের নাম রাখবেন। এতে পোষ্ট নির্বাচিত পাতায় যাবে সহজেই। নির্বাচিত পাতায় না গেলে পরবর্তী এই পোষ্টের সিকুয়্যাল লিখে আরও কিছু নাম ঢুকিয়ে দিবেন। আর এসব পোষ্টে খেয়াল রাখতে হবে যাতে ব্লগের গুরুত্বপূর্ণ কোন ব্লগার বাদ না পড়ে। তাহলে হিটের সাথে সাথে চোদনও খেয়ে যাবেন।

উপায় নম্বর ০২:
ব্লগার বিশ্লেষন। গুটি কয়েক ব্লগারকে বেছে নিন। তাদের উপর বিশ্লেষনধর্মী পোষ্ট লিখুন। ব্লগার বিশ্লেষনে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ওজনদার ব্লগার বেছে নিতে হবে। এক্ষেত্রে আপনাকে সামান্য পরিশ্রম করে কিছু পোষ্ট পড়তে হবে (মিয়া এতগুলা হিট পাইবেন, একটু না হয় শ্রম দেন)। সবার ভালো ভালো দিক বলুন। আর গুরুত্বপূর্ণ একজনকে সেই মাপের সমালোচনা করে ভাসিয়ে দিন। ব্যস আপনার পোষ্ট হিট। আপনার সে পোষ্টের প্রথম চারটা কমেন্টস নিচে দিয়ে দিলাম।

কমেন্ট নম্বর ০১: অসাধারণ একটি পোষ্ট। আজকাল এমন বিশ্লেষন চোখেই পড়ে না। ব্লগার মফিজকে নিয়ে যা বললেন তা পুরোপুরি ঠিক। মানবজাতির ক্রমবিকাশে তার অমুক পোষ্ট বিশেষ বিশেষ পুরুস্কার পাবার দাবিদার। এই পোষ্ট দিয়ে আপনিও প্রমাণ করে দিলেন আপনি অসাধারণ (এইটা হইলো প্রথম কমেন্টকারীর ধান্ধা, তারও ইদানীং হিট কম, সেও এরকম বিশ্লেষনী পোষ্ট দিবে, সেখানে আপনারে নিয়ে বিশ্লেষন করবে। আপনি তখন হাইসেন না আবার)

কমেন্ট ০২ : পোষ্ট ভালো লেগেছে। বিশ্লেষন ভালো হয়েছে। তবে ব্লগার অমুককে নিয়ে আপনার মন্তব্য ব্যাক্তি আক্রমন মনে হয়েছে। আশা করি ওই অংশটুকু রিমুভ করবেন।

কমেন্ট ০৩ : খাপোর বাচ্চা (এইগালি আমি বুঝি না, খাপোর পর বাচ্চা ক্যামনে হয় আমারে বুঝান) বিশ্লেষনের বালটা করছস। করিম নাই ক্যান? রহিম কী তোরে পোন্দাইছিলো? অমুকের সাথে তোর কীসের এত চুলকানী। (ভয়পাবেন না, আপনার পোষ্ট হিট হওয়া শুরু হয়েছে। মনে রাখবেন পোষ্ট হিট তখনই হয় যখন পোষ্টে মাল্টি নিক ঢুকা শুরু করে)

কমেন্ট ০৪ : দুর্দান্ত বিশ্লেষন, প্রিয়তে নিলাম। একশোটা প্লাস (যাদেরকে ভালো বিশ্লেষন করেছেন উনি তাদের একজন, উনার আজকে ঈদ। ফেসবুকের ইনবক্সে পরিচিত সবাইকে দিয়ে বেড়াবে আপনার পোষ্টের লিংক। পারলে প্রিন্ট করে লেমেনিটিং করিয়ে রাখবে)

সাবধানতা : যে ব্লগারের সমালোচনা করবেন আগে দেখে নিবেন ব্লগে তার প্রভাব কেমন? প্রভাব ভালো হলে তার সমালোচনার পথ না বাড়িয়ে মুক্তহস্তে প্রশংসা করে দিন। আখেরে হিট ভালো মিলবে।

উপায় নং ০৩ :
প্রিয় ব্লগারের লিষ্ট এবং তারা কেন প্রিয় এই ব্যাপারে ডিটেইলস লিখে সবাইকে উৎসর্গ করে দিন। আপনি ভাবতে পারেন প্রথম উপায়ে এই শিরোনামে পোষ্ট দিতে মানা করেছিলাম কেন? যদি মানা না করতাম তবে উপায় নং ৩ কিভাবে লেখা হতো? আর আপনি আরেকটা পোষ্ট বেশী কিভাবে দিতেন?

মূলকথায় আসি, প্রিয় ব্লগারের তালিকায় যতবেশী পারেন ব্লগার রাখবেন। মনে রাখবেন যদি ৫০ জন প্রিয় ব্লগার রাখেন তবে ৫০ গুণন ৪ মিনিমাম দুইশো হিট একদম নিশ্চিত। যাদের নাম আছে তারা প্রথমবার পড়ে কমেন্টস দিয়ে যাবে, দ্বিতীয়বার আসবে আপনার রিপ্লাই দেখবার জন্য,তৃতীয়বার আসবে আর কে তার সম্পর্কে কী বলেছে দেখার জন্য, চতুর্থবার আসবে আপনার পোষ্টের হিট দেখতে। আগ্রহীরা এর থেকে বেশীও আসতে পারে। অতএব আপনার পোষ্ট হিট। এসব পোষ্ট হিটের পাশাপাশি মানুষের প্রিয়তেও যাবে।

সাবধানতা : অনিয়মিত কোন ব্লগারকে এই লিষ্টে রাখবেন না। কারণ সে এসে আপনাকে হিট দিয়ে যাবে না। আপনার চাই হিট। আর প্রিয় নারী ব্লগারকে নিয়ে লিখতে গিয়ে সাবধানতা অবলম্বন করুন। অতি উৎসাহে আবার বলে ফেইলেন না “অমুক আপুকে খুব ভালো লাগে, কী সুইট সুইট ফন্টই না লিখেন, আপুমণি আই লাভ ইউ”। হিটের সাথে কট খেয়ে ফিট হয়ে যাবেন কিন্তু।

উপায় নং ৪:
আশা করি উপরের তিনটি উপায় কাজ হবে। যদি না হয়, যদি অঘটন ঘটে যায় তবে আশা হারাবেন না। আপনাকে হিট হতে হবে, হিট ছাড়া হট হওয়া যায় না।অতএব কোন কিছু না ভেবে আমার মত হিট হওয়ার উপায় নিয়ে কিছু একটা লিখে ফেলুন। শিরোনাম কী দিবেন আমার পোষ্টের শিরোনাম দেখে শিখে নিন।

বি:দ্র: আমার লাষ্ট পোষ্টের হিট কম, দুঃখিত তাই ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭
৬৬টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×