somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

আমার পরিসংখ্যান

কাজী আবু ইউসুফ (রিফাত)
quote icon
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রত্যাশা বনাম বাস্তবতা

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১১

নোবেল পেলেন নাভি,
ট্রাম্পের মুখে চাবি!
“নাভির হাতে নোবেলের হাসি,
ট্রাম্পের মনে আশাভঙ্গের বাঁশি!”



নাভি পিল্লাই পেলেন সম্মান,
শান্তির বার্তা, মানবতার গান।
বিশ্বজুড়ে উঠল খুশির ঢেউ,
হাসিমুখে আজ আনন্দে কেউ!

ট্রাম্প ভেবেছিলেন, নোবেলটা তাঁর,
প্রশংসার ঢেউয়ে ভরবে দরবার।
স্বপ্নের মুকুট মাথায় তুলে~
বসলেন তিনি হিসাব মেলে!

পুরস্কার গেল অন্য ঘরে!
ট্রাম্পের হাসি মিলালো অন্তপুরে!... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     ০ like!

ডেঙ্গুতে মৃত্যুর মিছিল: প্রতিরোধে সরকারের করণীয় ও বিশ্বের অভিজ্ঞতা

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৬

ডেঙ্গুতে মৃত্যুর মিছিল: প্রতিরোধে সরকারের করণীয় ও বিশ্বের অভিজ্ঞতা




ডেঙ্গু মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি

বাংলাদেশে ডেঙ্গু এখন আর কেবল মৌসুমি জ্বরের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং চিকিৎসাব্যবস্থার সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় সংকট। প্রতিবছর বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশাবাহিত এই রোগের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     ১ like!

“ব্লগারের দায়িত্বশীল লেখা, পাঠকের সৌজন্যময় মন্তব্য— দু’য়ের সমন্বয়েই হোক প্রাণবন্ত ব্লগের বন্ধন।”

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৮

ব্লগ শুধু মতপ্রকাশের জায়গা নয়; এটি জ্ঞান, চিন্তা, সৃজনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই একজন ব্লগারের দায়িত্ব হলো—সত্যনিষ্ঠ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল লেখা প্রকাশ করা। গুজব, মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা কিংবা বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকা উচিত। ভিন্নমতকে সম্মান করে যুক্তি ও শালীনতার মাধ্যমে নিজের বক্তব্য... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ১ like!

হাম ও উপসর্গে শিশু মৃত্যু ১১০০ ছাড়াল! একটি শিশুর মৃত্যু —একটি পরিবারের অপূরণীয় ক্ষতি এবং রাষ্ট্রের জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি...

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৭

নিশ্চিত হাম ও উপসর্গে শিশু মৃত্যু ১১০০ ছাড়াল--তথ্যসূত্র


হাম একটি অত্যন্ত সংক্রামক, কিন্তু কার্যকর টিকাদানের মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ। অথচ বাংলাদেশে ২০২৬ সালে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ২৮ সেপ্টেম্বরের প্রতিবেদনে নিশ্চিত ও সন্দেহজনক হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ১,১০০-এ পৌঁছানোর তথ্য উল্লেখ রয়েছে।



এই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     ০ like!

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি। জীবদ্দশায় কেউ ধনী, কেউ দরিদ্র; কেউ প্রাসাদে বাস করেন, কেউ ছোট ঘরে। কিন্তু মৃত্যুর পর সবাইকে ফিরে যেতে হয় সেই... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ১ like!

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার মুঠোফোনে।

আর আমি তখন—
পদ্মা, মেঘনা আর ডাকাতিয়ার সঙ্গমস্থল
থেকে একটু পেছনে দাঁড়িয়ে,
বামদিকে নতুন ঘাটের নীরব প্রান্তে
দিগন্তের শেষ সীমারেখায়
একটি স্বপ্নের সলিলসমাধি দেখছিলাম!

অপেক্ষায় ছিলাম... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ৩ like!

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায় করা নয়। এসব ক্যামেরা অপরাধ প্রতিরোধ, অপরাধী শনাক্তকরণ, যানবাহন ও জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো নাশকতার ঘটনায় দ্রুত তদন্তের গুরুত্বপূর্ণ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ৪ like!

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি বাড়ছে, কোথায় আস্থার সংকট তৈরি হচ্ছে, কোথায় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে কিংবা কোথায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে—শেয়ারবাজার অনেক সময় তার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     ৩ like!

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং।

তাত্ত্বিকভাবে উন্নত দেশগুলোর মতো কাঠামো ও শক্তিশালী সিভিল সার্ভিসের সুবিধা বাংলাদেশে পুরোপুরি কার্যকর না থাকায়, এখানে জনপ্রতিনিধির নিজস্ব শিক্ষার অভাব... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ১ like!

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এবং ভবন নির্মাণের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাজউক (RAJUK) জনমনে ক্রমেই দুর্নীতি, অনিয়ম ও... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ২ like!

দৃষ্টি আকর্ষণ করছি: সম্মানিত ব্লগারদের এবং বিভিন্ন পেশাজীবি শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের সদয় পরামর্শ চাইছি।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৮

এ বিষয়ে গতকাল খোলা চিঠির পোস্টের লিংক


এখানে পোস্টটি পুনরায় শেয়ার করলাম, ব্লগের সকল সম্মানিত এবং বিভিন্ন পেশাজীবি শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গের উদ্দেশ্যে।


প্রসঙ্গ: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, (মতিঝিল শাখা) ক্লাস শেষে ছুটির সময় ছাত্রদের স্কুল ভবনের সিঁড়ি ব্যবহারের সময় অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রসঙ্গে।


আমি একজন অভিভাবক, আমার সন্তান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,... বাকিটুকু পড়ুন

১০৯ টি মন্তব্য      ১৯৬৬ বার পঠিত     ১১ like!

খোলা চিঠি: আজ ৩০ আগস্ট, ২০২২ তারিখে এক অনাকাঙ্খিত দূর্ঘটনার হাত থেকে রেইাই পেয়েছে নিরপরাধ কয়েকটি শিশু।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২১

একান্ত বাধ্য হয়েই এখানে পোস্টটি করলাম, কারণ, আমাদের মতো অসহায়দের যখন ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই;

বরাবর
ফাওজিয়া রাশেদী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

বিষয়: মতিঝিল শাখায় ক্লাস শেষে ছুটির সময় অব্যবস্থাপনা প্রসঙ্গে।

মহোদয়,
আমি নিম্নস্বাক্ষরকারী একজন অভিভাবক, আমার সন্তান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল শাখায় (৪র্থ শ্রেণি, দিবা শাখা) বর্তমানে অধ্যয়নরত। ৩০-০৮-২০২২ তারিখ,... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ৪৮২ বার পঠিত     ৭ like!

শিরোনামহীন কবিতা-৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪



তোমাকে পেলে আর চাওয়ার কিছু-ই নেই
হয়তো হাতের রেখায় তুমি নেই-
প্রতিদিন রেখায় খুঁজি তোমায়
হাওয়ায় পেতে রাখি কান যদি বাজে তোমার হৃদয় বীণা!

সময় হেঁটে যায় আমাকে রেখে নি:শব্দ অনুভবে-
মাঝে মাঝে হই একা এই মুখরিত কলরবে।

গোলাপের পাঁপড়িতে চূড় রঙিন কল্পনায়
সম্বিত ফিরে দেখি নিজেকে এক অচেনায়।

কেমন অদ্ভুত শব্দ এখনও অশ্রুত; বৃষ্টি মেঘের... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ৬ like!

শিরোনামহীন কবিতা-৫

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০


ছবি @ নেট (গোমতী নদী)

আকাশ পানে হাত বাড়ালাম-
মুঠোয় আমার কিছু নীল, আর হৃদয়ের মাঝে
উদারতা নিয়ে ফিরে এলাম;

বাতাসের কাছে কিছু সু-ঘ্রাণ চেয়েছিলাম-
ভোরের শেফালির কাছে প্রাণ ভরে তা' পেলাম!

আর নদীর কাছে চেয়েছি তৃষ্ণার্ত হৃদয়ে এক আজলা জল-
এঁকে বেঁকে ধেয়ে চলা নানা ঢংয়ে টেউয়ের মাতন তুলে
মিটিয়ে দিল সুপেয় জল... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     ৬ like!

শিরোনামহীন কবিতা-৪

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

জীবন-মৃত্যুর চিত্রপটে যে রঙ এঁকেছ তুমি
রহস্যের ঘোমটাখানি পরায়ে দিয়েছ তাঁকে-
সন্ধ্যা বেলার অস্পষ্ট আলোয়;

তবুও আমার প্রাণে যে পিপাসা
দিবালোকের নির্জন প্রহরে-

গভীর বিরহের অস্ফুস্ট শব্দে ভেঙ্গে পড়েছিল আকুল কান্নায়,
চন্দ্রালোকে চোখের সেইজল জোৎস্নার কন্ঠে পেয়েছিল বৃষ্টির ভাষা।

সকল পাওয়া বেদনার মতো ধীরে ধীরে প্রাণে এসে বাজে-
হৃদয়ে যে রক্ত ঝরে পথের শূণ্য হাহাকারে;

তখন তোমাকে পাই... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৭০১৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ