somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্বরতপ্ত স্পন্টেনিউয়্যিটিতে সেলফোন বা আমার চোখ

১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোর হইতে যাইতেছে। আমি জানালার পাশে একটা জংধরা জালি টপকে বাইরে তাকায়ে অদ্ভুত লালাভা দেখতেছি। মাথায় সবকিছু ছিঁড়াছিঁড়া থট্‌ শুক্রাণুর মতোন খসমান লেজ নাড়ায়ে চলতেছে। এগুলারে টোপে ধরা যায় না। সূঁচালো জালে ধরার চেষ্টা করি।

১.
একটা হালকা জিনিশ শুরুতেই! স্পন্টেনিয়াস লেখালেখির একটা প্রচেষ্টা চালাইতেছি। দেখি ঠুক ঠুক করে কামার সাহেব কিরাম বেতের সোফা বানাইতে গিয়া চেয়ার বানায়ে ফেলেন! সেখানে নিচের চার লাইন বান্ধছি। কেমন হইলো!! :)


"তোমার জন্যে নীলচে তারার একটুখানি আলো
দিতে পারলে বড়ো বেশি লাগতো আমার ভালো
কিন্তু তুমি ফুঁক মাইরা কেন নিভায়ে দিলা?
নিভে যাওয়া বাতি হাতে মনটা আমার বিলা!"
X(X(X(


২.
খুবই নিম্নমানে বা উচ্চমানে অবস্থানের শখ হয় কখনও কখনও। সেখানে থাকতে হলে কী কী ক্রিয়াপালন বা শর্তপূরণ করতে হয় জানি না। সেজন্যে আমারও ওসব স্থানে যাওয়া হয় না। তবে কেউ যখন নিম্নে থেকে আমার দিকে সশ্রদ্ধ দৃষ্টি ফেলে আমি তার কৃতিত্বটুক চেটে-পুটে-গিলে খাই। আবার কেউ যখন উচ্চ থেকে আমারে করুণা করে থুতু ফেলে দেয়, তার প্রতি ভক্তি উথলায়ে দুধের বলগ আসার মতোন চুলা ভিজায়ে দিয়ে বের হতে থাকে। মাঝখানে থেকে আহা!! আমি কতো সুখ সুখ কুসুম লাভ করি!


৩.
জ্বরতপ্ত অবস্থাটা খুব মোহনীয়। আমি পাতলা কাঁথা মুড়ে শুয়ে নিজের ওমে গরম হতে থাকি। গত দু'দিন এরকম কেটেছে। তারপরে আমি গা-ঝাড়া দিয়ে উঠে চামড়া থেকে তাপ পামোলিভ সাবানে ঘষে তুলে ফেলেছি। তারপরে টাইলস বেয়ে সাবানের ফেনায় সওয়ার হয়ে জ্বরকণার চাদর যখন চুঁয়ে চুঁয়ে স্যুয়ারেজে চলে গেলো, আমি হাহাকার করে উঠেছি। দৌড়ে হালকা ভেজা শরীরেই আমি কাঁথাটা আঁকড়ে ধরি, আঁতিপাতি করে খুঁজি।

নাহ্‌! আমাকে ছেড়ে সে মাদক ঘোর চলে গেছে।


৪.
এখানে জেগে থাকার আগেই নোনতা বিস্কুট মিশিয়ে র'চায়ের মগ ব'সে থাকে/
এখানে র'চায়ের মগের পাশে আমার চল্টাওঠা সেলফোন ব্লিঙ্ক করে/
এখানে ব্লিঙ্কের সাথে ঘরের লাইট জ্বলে জ্বলে জেগে থাকে/
লাইটের আলো বাইরে আঁধারে দু-একটা তক্ষককে হিংস্র করে দেয়/

নোনতা বিস্কুট-র'চা-সেলফোন-লাইট-তক্ষক-
এসবকিছু ফেলে আমি কীভাবে তোমার জন্যে চোখ খুলে হাতে নিয়ে রক্ত গোলাপ-
জেগে থাকি?



ফুটনোটঃ কিসুই হয় নাই, কিসুই হবে না, কিসুই হস্যে না!



সাথে এক্টু যোগ করিঃ গাই ফওক্‌স-কে মনে পড়তেছে। লোকটাকে কেউ চিনে না সেভাবে। কিন্তু তাকে নিয়ে একটা নার্সারি রাইম আছে। শিশুদের আমরা দেশদ্রোহিতার শাস্তি শিখাইতে এইটা আউড়াইঃ

রিমেমবার রিমেমবার, দ্যা ফিফথ অব নভেম্বার
গানপাউডার, ট্রীজ্‌ন অ্যাণ্ড প্লট।
আই সি নো রিজ্‌ন, হোয়াই গানপাউডার ট্রীজ্‌ন
শ্যুড এভার বি ফরগট!

***
- অনীক আন্দালিব
১৩.১১.৮


সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১২
৪৪টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×