
প্রজ্বলিত ক্রোধ, বজ্রপাতের দ্যুতিময় মিছিল
পথ দীর্ঘ হলেও যেতে হবে ।
নোনা ঘাম , রক্তে আগুন তবুও
চাই স্বজন হত্যার প্রকাশ্য বিচার।
করোনার এই তালা বন্ধ জীবনে , চেয়ে ছিলাম এক মুঠো চাউল ।
হাতে একটা পোটলা দিয়ে , মুখের দাঁত অর্ধেক বাহির করে কাঁধে হাত রেখে দিলে তুমি সেলফি উপহার। তারপর আর কি পোটলা তুমি কেড়ে নিলে । আজ তুমি আমার পাড়ার ভাই কিংবা চাচা নয় , আজ তুমি চেয়ারম্যান ,আজ তুমি মেম্বার , আজ তুমি বাংলাদেশ । আর আমি কীটা মাকড়া ।
তালা বন্ধ দেশে ঠেলতে পারিনি দুই মাস ঠেলাগাড়িটা বয়স আমার অনুকূল নয় , তবুও ঠেলি গাড়ি বাচ্চাটার আহারের জন্য । কি আর করবো মধ্য বয়সে এসে বিধাতা দেখালো বাচ্চার মুখ ।
এই করোনা তাকেও কেড়ে নিলো আমার থেকে ।
বাচ্চা কাঁধে করে কত হাসপাতালে কতজনের কাছে গিয়েছি কেউ শুনেনি আমার কথা ।
শেষ পর্যন্ত ছেলেটা আমার কাঁধে চির দিনের ঘুম দিলো , জেনে রেখো রাষ্ট্র আমার ছেলের করোনা হয়ে ছিল । আর আমি বলি তুমিতো নিজেই করোনায় ..... । (ছবি সংগ্রহকৃত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

