somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবক, ডেসটেনি, আহসান সবই নগদ হিসাবে ইভ্যালির গাড়িতে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই পৃথিবীতে যুগে যুগে কালে কালে কিছু কিছু মানুষ লোভের মিষ্টি ছড়ায় আর কিছু কিছু মানুষ সেই লোভের মিষ্টি খায়, কিংবা লোভের ফাঁদে পড়ে। পরিনাম অবশ্যম্ভাবী পতন। অতি লোভে গলায় দড়ি তো পড়বেই। কেউ আপনাকে মারুতির দামে মার্সিডিজ গাড়ি দিতে চাইলে অবশ্যই সেখানে কোন গন্ডগোল আছে, এইটুকু বোঝার জ্ঞান যদি আপনার না থাকে তাহলে তো আপনি অপদার্থ, মুর্খ।

যুবক, ডেসটেনি, ইউনিপে দেশের কতিপয় মানুষের লোভকে পুঁজি করে তাদের লোভনীয় ফাঁদ পেতেছে আর মানুষ সেই ফাঁদে পা দিয়েছে। দুই পক্ষই সমান অপরাধী। যার সর্বশেষ নমুনা ইভ্যালি। এই দেশে বিশাল বড় একটা অর্গানাইজড ফিনানশিয়াল ক্রাইম দেখলো ইভ্যালি ও আহসানের মাধ্যমে। দেশের মানুষকে বলে, বুঝিয়ে আসলে কোন লাভ নেই। আবার নতুন কোন ফাঁদ আসবে, কিছু মানুষ আবার মিষ্টির পিছনে দৌড়াবে।

নিজেকে সামলান, নিজের লোভ সামলান, এক লাফে গাছে উঠা বা এক লাফে বড়লোক হওয়ার অলীক চিন্তা বাদ দিন। দেখবেন অনেক কিছুই বদলে গেছে। রাসেল, তার বউ এবং আহসানের মৌল্লারা যেমন প্রতারক, ধান্দাবাজ, অপরাধী, তেমনি আপনি তাদের প্রলোভনে পড়ে নিজেও কম অপরাধী নন! তারা হাজার কোটি টাকার লোভ করেছে আপনি হয়তো হাজার, লক্ষ টাকার লোভ করেছেন পার্থক্য কেবল টাকার অংকটা।

এইসব প্রতারকদের হাত অনেক লম্বা। এদের মাথায় থাকে ক্ষমতাবানদের ছায়া। তাই যুবক কিংবা ডেসটেনির টাকা কোন লোক ফেরত পায়নি। আহসান কিংবা ইভ্যালিরও পাবে না। রাজনীতি পরিবর্তন হলে একদিন নগদও বকেয়া হবে হয়তো।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:১০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×