
কি লাভ বাঁচিয়া বল শত যুগ ধরে
যদি কিছু নাহি কর মানবের তবে।
কি কাজে আসিল বল জীবন তোমার,
কভু যদি নাহি কর পর উপকার?
হাঁসি, গান, বিনোদনে বেলা হল শেষ
ভাবনা তোমার মনে কাটিয়েছি বেশ।
ধিক, ধিক শত ধিক তোমারে জানাই
এর চেয়ে শত ভাল বধির, কানাই।
কি লাভে আসিল বল জন্ম তোমার
কর যদি নাহি কিছু পরউপকার?
অপরের উপকারে আসিল যেজন
মানবের অন্তরে বাঁচিবে সেজন।
অপরের উপকারে নাই যার মন
নাই লাভ থাক তার রাজ্যের ধন।
যদি কিছু কর তুমি পরউপকার
তবেই সার্থক জীবন তোমার।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


