কবিতা - অজ্ঞান পার্টি ও একজন গার্মেন্টস কর্মী
৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সান্ধ্যকালীন ভ্রমন শেষে
ফিরতে ছিলাম মেসে
হঠাৎ শুনি আর্তনাদ
কেউ কাদছে রাস্তার শেষে।
কৌতুহলে এগিয়ে গেলাম
দিলাম ভিড়ে উকি
এক মহিলা কাদছেন সেথায়
সাথে ছোট্ট খুকি।
বুঝতে ব্যাপার চুপটি মেরে
ছিলাম মুখে চেয়ে
অঝোরে তিনি কেদে চলেছেন
অশ্রু নামছে চেয়াল বেয়ে।
ঘটনা সংক্ষেপ এই হল যে
গার্মেন্টসে করেন চাকরি
মায়ের অসুখে মেয়ের সাথে
ফিরতে ছিলেন বাড়ি।
সাথে ছিল কিছু টাকা
আরও সোনার গয়না
সেই গয়না লুট হয়েছে
এ কষ্ট তার সয়না।
ছয়টি বছর চাকরি করে
জমিয়ে ছিলেন যা
ছয় মিনিটের কারসাজিতে
হারিয়ে ফেলেছেন তা!
বৃদ্ধ সেজে কেউ একজন
মুখে ছুইয়েছেন তোয়ালে
বৃদ্ধের কাজ এখানেই শেষ
বাকিটা সেরেছে রাঘব বোয়ালে।
এহেন শোকে খুকির মা
আর রইলেন না জ্ঞ্যানে
কয়জনে মিলে ঠেলাঠেলি করে
তুলিয়া দিলাম ভ্যানে।
তারপরেতে ফিরলাম মেসে
ভাবছি মনে মনে
এই দুনিয়ার নিয়ম কেমন
বিধাতাই তাহা জানে।
হকের টাকা হকের সম্পদ
নাই যদি হয় তাহার
খারাপ পথে গেলে তারা
দোষটা দিবেন কাহার?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন