somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের মানববন্ধন ও কিছু সাধারণ কথা!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শনিবার ১২ই জানুয়ারী(২৮শে পৌষ) সামু ব্লগারদের মানব বন্ধন কর্মসূচী ছিল ধর্ষণের প্রতিবাদ স্বরূপ। ব্যক্তিগত কাজের জন্য আমি ওই কর্মসূচীতে অংশ নিতে পারিনি। ওই দিন রাজশাহীতে থাকায় আমি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ব্যানার নিয়ে প্রতিবাদরত ব্লগারদের দেখতে পাই।


সামুকে এবং উপস্থিত ব্লগারদের আমি ধন্যবাদ জানাই। একই সাথে আমি এটাও বলতে চাই যে, ধর্ষণ বিষয়টা আমাদের সমাজের রন্ধ্রে প্রবেশ করে ফেলেছে। এর জন্য দায়ী কে, তা বের করার জন্য অনেক ব্লগারই অনেক রকম যুক্তি দেবার চেস্তা করেছেন। তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করেই আমি বলতে চাই যে, আমরাই কি আমাদের এই সমাজ বাবস্থার জন্য দায়ী নই? প্রতিদিন খবরের কাগজ খুলেই তো আমরা দেখি কোনও এক হতভাগিনী ধর্ষণের শিকার হয়েছে। দিনের পর দিন আমরা মুখ বন্ধ করে থেকেছি। ততদিন পর্যন্ত আমরা মুখ খুলিনি যতক্ষণ না দিল্লিতে পারামেডিক্যালের ছাত্রী ধর্ষণের শিকার হয় আর ভারতের গণমাধ্যম ও জনতা সোচ্চার হয়। আমাদের টনক নড়ে যখন টাঙ্গাইলে আরেকটি ধর্ষণ সংঘটিত হয়। অথচ এক ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষণের শিকার হলেও আমরা চুপ থেকেছি। আর গত কয়েক সপ্তাহে ধর্ষণের খবর যতগুলি বেরিয়েছে তার অধিকাংশই পুরনো যা এতদিন লোকলজ্জার ভয়ে লোকচক্ষুর অন্তরালে ছিল। সবাই কি একবার ভাবে দেখেছি যে আমরা- “হুজুগে বাঙালী” কথাটাকে আবারো উস্কে দিচ্ছি। আমরা যদি আগে থেকেই সোচ্চার হতাম তবে কি রসু মিয়ারা এই বাংলায় জন্ম নিতে পারত? দোষটা কী আমাদের কিছুই নেই?

ধর্ষণের কারন হিসাবে কেউ দায়ী করে আসছেন মেয়েদের শালীনতাহীন পোশাককে, কেউবা দোষ দিচ্ছেন পুরুষকে তার অবাধ্যতার জন্য। আমি দুই পক্ষেই সমান বিশ্বাসী, কারন আমার মতে এক হাতে কখনো তালি বাজে না। তবে আমি একই সাথে এটাও বলতে চাই যে, সামগ্রিকভাবে আমরা কি ব্যর্থ নই? আমরা কি আমাদের মূল্যবোধের পরিমাপকে পিছিয়ে যাইনি?

আজ আমাদের ফ্যাশান দুনিয়ার দিকে তাকালে আমরা কী পাশ্চাত্যের প্রভাব লক্ষ্য করিনা? টিভি চ্যানেলের দৌরাত্যের কথাতো বলাই হচ্ছে। কিন্তু তবু কি আমরা বিদেশি চ্যানেলের বস্তা পচা সিরিয়াল দেখা বন্ধ করতে পেরেছি? উল্টো নতুন চ্যানেলতো সংযুক্ত হচ্ছেই, উপরন্তু আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে বিকৃত করে ফেলছি। এইখানে একটা ছবি দিলে হয়ত ভালো হত, কিন্তু সেটা কি পাঠক কল্পনা করতে পারছেন না?

বিষয়টা এমন আকার ধারণ করেছে যে, “সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেবো কোথা?”
কিন্তু আমি বলতে চাই যে, দেহের রোগ ঔষধে নিরাময় যোগ্য, কিন্তু মনের রোগের ঔষধ পাব কোথায়? আমরা যদি নিজেরাই সতর্ক না হই তবে এমনটা চলতেই থাকবে। যেন কোনও পর্বের হিসাব বিহীন কোনও ধারাবাহিক। আজ যদি আমরা আবারো এই প্রতিবাদের পর থেমে যাই তবে যা ছিল তাই থাকবে। আবার একটা ধর্ষণ ঘটনার পর আবার আমরা লিখব। কিন্তু তাতে কী কোনও ফল হবে?
আমাদের কোথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। তবেই সমাজ থেকে ধর্ষণের মূলোৎপাটন সম্ভব।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×