somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্ক ছিন্ন করার আগে যা করা উচিত...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিনের কোন প্রেমের সম্পর্ক ভাঙতে চলেছেন। কিন্তু, কিছুতেই বুঝে উঠতে পারছেন না আপনি ঠিক কি করছেন বা কি করা উচিত। এমন কঠিন সময়ে আপনি কি করতে পারেন, সে বিষয়ে কিছু টিপস এখানে তুলে ধরা হলো:

সমস্যাটি নিয়ে আলোচনা করুন:
কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আপনাদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনায় বসুন। যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না হন, তাকে বোঝানোর চেষ্টা করুন। তবে, সমস্যা নিয়ে আলোচনায় বসার জন্য আপনার পক্ষ থেকে তার ওপর কোন চাপ সৃষ্টি না হয়, সে বিষয়টির দিকে খেয়াল রাখাটাও জরুরি।

অভিযোগ অদলবদল করুন:
বিষয়টা শুনে প্রথমে বেশ হাস্যকর মনে হতে পারে। তবে এটা পরীক্ষিত যে, আপনারা যদি পরস্পরের অভিযোগটাকে নিজেদের দিক থেকে ভাবেন, তবে সমস্যার সমাধানটাও সহজেই সেখান থেকে পেয়ে যেতে পারেন। একে অপরের ওপর চিৎকার-চেঁচামেচি করে কথা বললে সমস্যাটা বাড়বে এবং আরও প্রকটতর হবে। তাই প্রথমে সমস্যার ধরন কি এবং এর সমাধান কোথায়, সেটা ভাবতে হবে। এর সঙ্গে আরেকটি কাজ করতে হবে। আপনার সঙ্গী বা সঙ্গিনীরা কোন বিষয়গুলো ভাল এবং কোন বিষয়গুলো মন্দ লাগে বা বিরক্তির জন্ম দেয় সে বিষয়গুলো দু’ জনেই একটি কাগজে লিখে ফেলুন। এবার উভয়ই ঠাণ্ডা মাথায় একে অপরের সেই তালিকাটি পড়ে ফেলুন। তারপর আলোচনা শুরু করুন, ঝগড়া নয়।

আপনি কি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন:
আপনি যখন আপনার সঙ্গী বা সঙ্গিনীর ওপর বিরক্ত, তখন হয়তো সামান্য কারণেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারেন। এটা আপনার জন্য বুমেরাং হয়ে আসতে পারে। তাই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কথা বলার আগে ঠাণ্ডা হয়ে বসে সমস্যাটি নিয়ে ভালভাবে ভাবুন। তারপর তার সঙ্গে কথা বলুন।

সম্পর্ক আসলে ততোটা তিক্ত নয়:
সময়ের সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় ঠিক হয়ে আসতে শুরু করে। সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা অকাট্য সত্য। আপনারা যখন সমস্যা নিয়ে আলোচনা করবেন, তখন দেখবেন সমাধান হাতের নাগালেই। কিছুটা সময় অতিবাহিত হলে, মনে হতে পারে রাগের মাথায় কতো বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছিলেন আপনারা। প্রকৃত কোন সম্পর্কই ঠুনকো নয়। তাই সম্পর্ক ছিন্ন করা বা ব্রেকআপের আগে নিজেদের সময় দিন, ভাবুন ও সমস্যা নিয়ে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজুন। নিজেদের জীবনটাকে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিন।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×