somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামধারী ধার্মীক বনাম সত্যিকার ইসলাম ধর্ম বনাম আমার ভাবন ।।।।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ধর্ম শান্তির ধর্ম যারা বিশ্বাস করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । আমি খুব ভাগ্যবান এ কারনে আমি আমার এ জীবন দশায় হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাহচর্য পেয়েছি তথা তাদের সাথে একসাথে প্রায় ৪/৫ বছর একসাথে/একরুমে কাটিয়েছি এবং শিক্ষাজীবন/কর্মজীবনে বহু খ্রিষ্টানদের সাথেও প্রায় ৪/৫ বছর একসাথে চলেছি । এই দীর্ঘজীবনে তাদের চলা-বলা, ধর্মজীবন সম্পর্কে উপলব্ধি করার চেষ্টা করেছি । আমি জন্মের পর থেকেই একটি মুসলিম পরিবারের সাথে অদ্যাবধি তাদের সাথে সম্পর্কে আছে । সম্পর্কের বিশেষ কারন হল আমার বাবার মৃত্যুর পর বড়ভাইকেই সংসারের হাল ধরতে হয়েছে । বড়ভাই তখন ছাত্র ছিল । ভাল ছাত্র হওয়ার সুবাদে তাকে প্রাইভেট পড়ানোর পথ বেছে নিতে হয়েছে সংসার চালানোর জন্য । এখন দেখা যায় আমাদের গ্রামে বর্তমানে যারা শিক্ষিত বা বড় চাকুরি করেন তাদের বেশির ভাগ মানুষকেই কোন না কোন পর্যায় আমার বড়ভাইয়ের হাতে শিক্ষা নিতে হয়েছে । বর্তমানে বড়ভাই একটি হাইস্কুলে কর্মরত আছেন । সর্বোপরি আমার এই জীবনে সকল ধর্মের লোকের সাহচার্যে আসার সৌভাগ্য হয়েছে । এই সাহচার্য্যের জীবনে অনেক সংকৃর্নমনা মানুষও পেয়েছি ।

আমার আংশিক সৌভাগ্য হয়েছে কোরআন পড়ার (যদিও বাংলা অর্থ পড়েছি), আমি যখন হোস্টেলে ছিলাম তখন পাশের মসজিদে যখন শুক্রবারের জুম্মার নামাজের আগে খুতবা পাঠ হত তখন আমি মনদিয়ে শুনতাম । কারন ধর্ম কারো একার জন্য বা গোষ্টির জন্য নয় । সবার জন্যই ধর্ম । যে যে আদশ্যে বিশ্বাসী সে সে ধর্মকে বেশি প্রাধান্য দেয় তবে এর মানে এই নয়যে অন্য সকল ধর্ম মিথ্যা । আল্লার প্রেরিত সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার শেষ বিদায়ী হজ্ব ভাষনে একটি বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন যা আমার এখনও মুখস্ত আছে । কেহ যদি এই বিদায়ী হজ্বভাষন নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারেন তারজন্য বেহেস্ত নিশ্চিত এটা আমার বিশ্বাস ।

কিন্তু মুল কথা হল বর্তমানে বিশ্বে ইসলামের অনুসারী নামধারীরা কেন ধর্মকে ব্যবহার করে বা ধর্মের নামে শান্তি বিনষ্ট করছে । ইসলাম শান্তীর ধর্ম এর কথার কোন দ্বিমত নেই যদি কেহ ইসলাম সত্যিকার অর্থে পালন করে সেখানে কোন বিশৃঙ্খলা থাকার কোন অবকাশ নেই । বেশির ভাগ মানুষ শান্তিপ্রিয় এবং সাধারন জীবন জাপনই পছন্দ করেন । অল্পকিছু মানুষ এই ধর্ম পালন না করে ধর্মব্যবসা শুরু করার জন্যই আজকে ইসলাম ধর্ম নিয়ে আঙ্গুল তুলে প্রশ্ন তোলার সাহস পাচ্ছে । এখনই এর প্রতিকার দরকার । ইসলামকে কিছু ইসলাম নামধারী মানুষ তার মহিমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে । এখনই এদের রুখে দিতে হবে । তবে কাজটি যতটা সহজ মনে হয় তা কিন্তু নয় । সহজ যা কিছু মনে হয় তা কিন্তু সহজ নয় তাছাড়া- সমাজের শয়তানরা বিন্তু বেশি বুদ্ধিমান হয় । তবে ভয় পাওয়ার কিছু নয় কারন--- আমরা সহজ সরল বলেই শয়তানরা চালাক । তাই আমাদের সচেতন হতে হবে । চোখ কান খোলা রাখতে হবে । শয়তান এতই চালাক থাকে তাদেরকে নকল প্রমান করা কিন্তু কঠিন হয় ।

বর্তমান জামায়াত ইসলাম-শিবির বনাব অন্যান্য ইসলামী দল -এর কিন্তু এক নয় । আমরা ইদানিং বিষয়টিতে তাল গোল পাকিয়ে দিচ্ছি । যার ফলশ্রুতিতে বেশ অসংগি ধরা পড়ছে এবং সাধারন মানুষ পথভ্রষ্ট হচ্ছি । তাই সকল ইসলামী দলকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং জামায়াত ইসলাম এবং শিবির হতে আলাদা হয়ে আসতে হবে । যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরী না হয় । ইসলাম শান্তির ধর্ম এটা প্রমান করার তথা বিশ্ববাসীকে দেখিয়ে দেবার এটাই সঠিক সময় । একটি দেশ যেখানে ৮০% লোক ইসলাম ধর্মের অনুসারী সেদেশে প্রধান মসজিদে শ্রদ্ধেয় ইমাম সাহেবের সাথে অসৌযন্য আচরন করা, মসজিদের ভিতর থেকে পুলিশ-সাংবাদিকের উপর ইট ছুড়ে মারা, মসজিদের ফ্লরে বিছানো কার্পেটে মসজিদের মধ্যে আগুন দেয়ার সাহস পায় কিভাবে । এখানে এই ধরনের প্রতিবাদ করার কি অর্থ ?????? তারা কি সত্যি ধার্মিক প্রশ্নটি কেন সাধারন মানুষের তথা জামায়াত শিবির বাদে অন্যান্য সকল ইসলামী দলগুলোর চিন্তায় কেন আসে না ।

আরো অনেক কথা আছে পড়ে বলবো ।।।।।।।।।।।।


আসলে পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত অনেক ধর্মের আর্বিভাব হয়েছে এবং এখনও অনেক ধর্মের আর্বিভাবের সম্ভাবনা রয়েছে । এখন কথা হল এসব সকল ধর্মই কিন্তু সবাই সমর্থন করেন না । তবে যারা সত্যিকার ধার্মিক তারা একটা জায়গায় একমত পোষন করেন যে, বেশির ভাগ ধর্মেরই মূলমন্ত্র এক এবং সকল ধর্মকে শ্রদ্ধা করেন । কারন পৃথিবীর বেশিরভাগ মানুষই জন্মসূত্রে প্রাপ্ত ধর্ম সম্পর্কে বেশি জানে এবং সর্বশ্রেষ্ট মনে করেন । বেশির ভাগ ধর্মই সকল ধর্মকে সম্মান করতে শিখায় অল্পকিছু বেতিক্রম আছে বইকি । রাষ্ট্রের ধর্ম আছে এর সংখ্যা নেহাতই অর্থাৎ খুবই কম আছে ।

ধর্ম মানুষের চোখ খুলে দেয় । আমাদের বিবেক বুদ্ধি সবই মহান সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন । যে যার বিবেককে যেভাবে বিন্যাস করতে পেরেছে তার কাছে সারা বিশ্ব তথা মহান সৃষ্টিকর্তা তাকে সেভাবেই চালিত করেছে ।

হুজুগ বা কারো কথায় কান না দিয়ে চোখ থেকে দেখুন তারপর উপলব্ধিবোধ জাগ্রত করুন এবং নিজেকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করুন ।


যানিনা আপনারা কে কিভাবে আমার কথাটি নিবেন তবুও বলছি ঃ যারা মহান সৃষ্টিকর্তার পবিত্র স্থান মসজিদে উপস্থিত হয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে সেই সকল (খুবই অল্প পরিমানে -আনুমানিক ১০০/১৫০ জন) তাদের এই কর্মকে নিন্দা জানাই । তবে এই অল্পসংখ্যক দুষ্কৃতিকারীর কৃতকর্মে যে সকল সাধারন তথা ধার্মিক মুসল্লিরা ভোগ করেছেন অর্থাৎ সাধারন মুসল্লিদের উপর যে অন্যায় করা হয়েছে তার জন্য মর্মাহত ।

পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল সাধারন মুসল্লিরা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

প্রতিশোধ হিসেবে ঐ তথাকথিত দুষ্কৃতিকারী যারা শহীদ মিনার এবং জাতীয় পতাকাকে অবমাননা করছে তাদের প্রতিও জানাই আমার ঘৃনা এবং নিন্দা ।


সকল ইতিবাচক চিন্তার মানুষগুলো ভালো থাকুন এই প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার নিকট ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×