somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ন্যাপচ্যাট: দশ সেকেন্ডে দারুণ মজা

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন খুশি বার্তা পাঠাতে চান প্রিয়জনের কাছে? হ্যাঁ, টেক্সট মেসেজ করলেই সে ইচ্ছে পূরণ সম্ভব৷ তবে ভুল বোঝাবুঝির আশঙ্কা দূরে রাখতে চাইলে, প্রিয়জনকে আনন্দ দিতে চাইলে কিন্তু স্ন্যাপচ্যাট-এর জুড়ি নেই!
এমনি এমনি কি স্ন্যাপচ্যাট-এর স্বত্ব ৩ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিল ফেসবুক? টাকার অঙ্ক ৩ বিলিয়ন ডলার শুনে অবাক হবেন না৷ দ্য ওয়ালস্ট্রিট জার্নালের খবর অনুযায়ী ফেসবুকের এমন প্রস্তাব আসলে পাত্তাই পায়নি৷ স্ন্যাপচ্যাটের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইভান স্পিগেল মনে করেন, জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে ক'দিন পর দাম ৩ বিলিয়নের চেয়ে অনেক বেশি হবে৷ অপেক্ষায় যদি লাভ বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে সামান্য লোভনীয় প্রস্তাবেই মাথা বিগড়ে গেলে কি চলে!

মাথা নাকি বিগড়াচ্ছে টিন-এজ ছেলেমেয়েদের৷ মোবাইল ফোন থেকে টেক্সট মেসেজ বা এসএমএস পাঠিয়ে তাৎক্ষণিক খবর বা ভাব আদান-প্রদান করে তাদের অনেকেরই নাকি খুব একটা ভালো লাগছে না৷ এসএমএস-এ অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়৷ লিখলেন ভালো কথা, কিন্তু আনন্দ নিয়ে, খুশি হয়ে লিখেছেন, প্রাপক সেটা না বুঝে উল্টো রেগে গেলেন – এমন তো আকসার হচ্ছে৷ স্ন্যাপচ্যাটে সেই আশঙ্কা একদম নেই৷ পছন্দসই অভিব্যক্তির ছবিটাই এখানে মুখ্য বলে প্রাপক বা প্রাপিকা বার্তার মর্ম বিনা কষ্টে বুঝতে পারেন৷

অনেক স্মার্টফোনেই আছে স্ন্যাপচ্যাট ‘অ্যাপ'৷ ইন্টারনেট সংযোগ থাকলে নিজের ছবি তুলুন, ঝটপট সেই ছবিসমেত যা লেখার লিখে পোস্ট করে দিন প্রাপকের ফেসবুক ওয়ালে৷ সেই ছবি যে বাজিমাত করবে তাতে আর সন্দেহ কী৷ বন্ধুকে ভেংচি কাটার জন্য কোনো মেয়ে যদি ঠোঁটের ওপর নকল গোঁফ লাগিয়ে একটা ছবি তুলে সেটা পাঠাতে পারেন, যিনি পাবেন তিনি হয়তো খুশি হয়ে উপযুক্ত জবাব দিতেও দেরি করবেন না৷

স্ন্যাপচ্যাটের আরেকটা সুবিধা হলো, যার ফেসবুক ওয়ালে পোস্ট করবেন সেখানে কিন্তু ১০ সেকেন্ডের বেশি ছবিটি কোনোভাবেই থাকবে না৷ স্বয়ংক্রিয়ভাবেই অদৃশ্য হয়ে যাবে৷ সুতরাং অনাকাঙ্খিত হয়রানি বা বিড়ম্বনা এড়ানোর ব্যবস্থা আছে এখানে৷ এত ভালো বলেই স্ন্যাপচ্যাট নাকি দিনদিন জনপ্রিয় হচ্ছে৷ ওয়াল স্ট্রিট জার্নালের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই উদ্ভাবনের সুবিধা নিয়ে নাকি প্রতিদিন সারাবিশ্বে ৪০ কোটি ছবির আদান-প্রদান হয়৷ এভাবে বন্ধুর সঙ্গে ভাব বিনিময়ে নাকি মেয়েদের উৎসাহই বেশি৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×